Jasprit Bumrah: গেমচেঞ্জার জসপ্রীত বুমরার ঝুলিতে তিন, ২ রানেই ইতি স্টিভ স্মিথের ইনিংস
IND vs AUS: গোলাপি বল হাতে এ বার অ্যাডিলেড ওভালে দ্যুতি ছড়াচ্ছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) দিনরাতের টেস্টের প্রথম দিন তিনি নিয়েছিলেন উসমান খোয়াজার উইকেট। দ্বিতীয় দিন শুরুতেই অজিদের দেন জোড়া ধাক্কা।

কলকাতা: বিশ্বসেরা বোলার তিনি। বল হাতে মাঠে নামলেই দেখান ম্যাজিক। পারথের পর অ্যাডিলেডও তাঁর ডেলিভারির ঝাঁঝ দেখছেন অস্ট্রেলিয়ান বোলাররা। গোলাপি বল হাতে এ বার অ্যাডিলেড ওভালে দ্যুতি ছড়াচ্ছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) দিনরাতের টেস্টের প্রথম দিন তিনি নিয়েছিলেন উসমান খোয়াজার উইকেট। দ্বিতীয় দিন শুরুতেই নাথান ম্যাকসোয়েনিকে ফেরান বুমরা। সেখানেই থেমে থাকেননি, এরপর স্টিভ স্মিথের উইকেটও ভরে নেন পকেটে।
অজি ওপেনার নাথান ম্যাকসোয়েনি ১০৯ বলে ৩৯ রান করেন। তাঁকে দ্বিতীয় দিন থামান বুমরা। ৩৭তম ওভারের প্রথম বলেই বুমরা ম্যাজিক দেখান। পারফেক্ট লেন্থ। ঋষভ পন্থের দস্তানায় আসতে যেন বলের কোনও সমস্যাই হয়নি। ৯১ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে অস্ট্রেলিয়ার।
ম্যাকসোয়েনির পর স্টিভ স্মিথকে ফিরেয়ে অজি শিবিরে তৃতীয় ঝটকা দেন বুমরা। ১১টা ডেলিভারির মোকাবিলা করেন স্মিথ। ২ রান করতেই বুমরা তুলে নেন তাঁর উইকেট। স্মিথ যেন বিশ্বাসই করতে পারছিলেন না বুমরা তাঁকে সত্যিই প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন। সহজ ক্যাচ ঋষভ পন্থের। বাঁ দিকে পন্থ অল্প লাফাতেই বল তাঁর হাতের মুঠোয়। স্মিথের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচে ৮ ইনিংস খেলেছেন বুমরা। নিয়েছেন ৪ বার তাঁর উইকেট।
অ্যাডিলেড টেস্টে জসপ্রীত বুমরা তিনটি উইকেট নেওয়ার পর বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে একটি ৪ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে সিরাজকে দেখা যায় বুমরাকে আলিঙ্গন করতে। এবং সেই সময় তিনি বলেন, ‘জস্সি ভাইয়ের উপর শুধু আমার বিশ্বাস রয়েছে। কারণ তিনি একজন গেমচেঞ্জার।’
𝐉𝐚𝐬𝐩𝐫𝐢𝐭 𝐁𝐮𝐦𝐫𝐚𝐡 15-5-23-3
Usman Khawaja Nathan McSweeney Steven Smith
and Siraj is all of us right now! 😍
Live – https://t.co/urQ2ZNmHlO……… #AUSvIND pic.twitter.com/A4HdqPxvmx
— BCCI (@BCCI) December 7, 2024
বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট চলাকালীন উসমান খোয়াজার উইকেট তুলে নিতেই এক নজির গড়েন বুমরা। এক ক্যালেন্ডার ইয়ারে বুমরার ঝুলিতে ৫০টির বেশি এখন টেস্ট উইকেট রয়েছে। এ বছর শেষ হতে হাতে কিছুদিন সময় রয়েছে। বুমরা কোথায় গিয়ে থামেন, তাতেই নজর এখন তাঁর অনুরাগীদের।
