AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kavya Maran vs Preity Zinta: উপ্পলের গ্যালারিতে প্রীতি বনাম কাব্যা! কে গোল দিলেন কাকে?

প্রীতির পঞ্জাবকে হারিয়ে উপ্পলে জয়ে ফিরেছে অরেঞ্জ আর্মি। ৮ উইকেটে অভিষেক শর্মাদের জয়ের দিন আলোচনায় দুই দলের মালকিন। সোশ্যাল মিডিয়ায় প্রীতি ও কাব্যার একাধিক ছবি ভাইরাল হয়েছে।

Kavya Maran vs Preity Zinta: উপ্পলের গ্যালারিতে প্রীতি বনাম কাব্যা! কে গোল দিলেন কাকে?
উপ্পলের গ্যালারিতে প্রীতি বনাম কাব্যা! কে গোল দিলেন কাকে?
| Updated on: Apr 13, 2025 | 1:29 PM
Share

কলকাতা: পরপর ৪ ম্যাচ হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ভগ্ন হৃদয় নিয়ে তারপরও দলের প্লেয়ারদের তাতাতে সব ম্যাচেই উপস্থিত থাকার চেষ্টা করেছেন অরেঞ্জ আর্মির মালকিন কাব্যা মারান (Kavya Maran)। অপরদিকে প্রীতি জিন্টাও (Preity Zinta) কম যান না। পঞ্জাব কিংসের ম্যাচ থাকলে স্ট্যান্ডে বলিউডের কুইন প্রীতিকে দেখা যায়। এ বারের আইপিএলেও পঞ্জাব কিংসের একাধিক ম্যাচে হাজির হয়েছেন প্রীতি। শনি-রাতে উপ্পলে মাঠের বাইরে হল আর এক লড়াই। তা প্রীতি বনাম কাব্যা!

প্রীতির পঞ্জাবকে হারিয়ে উপ্পলে জয়ে ফিরেছে অরেঞ্জ আর্মি। ৮ উইকেটে অভিষেক শর্মাদের জয়ের দিন আলোচনায় দুই দলের মালকিন। সোশ্যাল মিডিয়ায় প্রীতি ও কাব্যার একাধিক ছবি ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজ়েনরা বলাবলি করছেন, উপ্পলের গ্যালারিতে যেন প্রীতি জিন্টা বনাম কাব্যা মারান!

পঞ্জাবের ম্যাচ থাকলে দলের প্লেয়ারদের তাতানোর জন্য মাঠে আসার চেষ্টা করেন প্রীতি। বছরের পর বছর একই ছবি দেখা যায় আইপিএলের সময়। দলের প্লেয়ারদের কাছে প্রীতি অনেকটা দিদির মতো। তাঁদের আবদারে প্রীতি সকলকে পরোটাও বানিয়ে খাইয়েছেন অতীতে। প্রীতির মতো হায়রাবাদের ম্যাচ থাকলে স্ট্যান্ডে দেখা যায় কাব্যাকে। দল জিতলে হাসি উপচে পড়ে কাব্যার মুখে। আর টিম হারলে হতাশা ফুটে ওঠে কাব্যার চোখে-মুখে। এ বার হায়দরাবাদ-পঞ্জাব ম্যাচে তাঁদের দু’জনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই সুন্দরীর মধ্যে কেউ এগিয়ে রেখেছেন প্রীতিকে, আর কারও চোখে কাব্যা সেরা।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?