AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kevin Petersen: আইপিএলের বলি কেভিন পিটারসেন? বোমা ফাটালেন প্রাক্তন ব্রিটিশ ব্যাটার

আইপিএলে বহুদিন খেলেছেন তিনি। আরসিবি ছাড়াও তিনি খেলেছেন দিল্লি, হায়দরাবাদ - এই দুই দলের হয়ে। মোট ৩৬ ম্যাচে তিনি রান করেছেন ১০০১। সর্বোচ্চ রান ১০৩ নট আউট। গড় প্রায় ৩৭।

Kevin Petersen: আইপিএলের বলি কেভিন পিটারসেন? বোমা ফাটালেন প্রাক্তন ব্রিটিশ ব্যাটার
আইপিএলের বলি কেভিন পিটারসেন?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 07, 2026 | 12:59 PM
Share

কলকাতা : দেখতে দেখতে প্রায় ১৫ ম্যাচ হতে চলল আইপিএলের। ইতিমধ্যেই বেশ কিছু উত্তেজক ম্যাচ দেখে ফেলেছেন সমর্থকরা। তবে, এবার আইপিএলের মাঝেই বোমা ফাটালেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। নিজের কেরিয়ার শেষ হওয়ার জন্য আইপিএলকে দুষলেন তিনি। আইপিএল না থাকলে আরও কয়েক বছর ক্রিকেট খেলতে পারতেন তিনি বলে জানিয়েছেন সেই প্রাক্তন ক্রিকেটার।

তিনি আর কেউ নন, কেভিন পিটারসেন। আইপিএলে ধারাভাষ্য করতে এসেছেন পিটারসেন। সেখানেই তিনি জানালেন, আইপিএল খেলার জন্য দেশের হয়ে খেলতে পারেননি কেভিন। বোর্ডের নির্দেশের থেকেও বেশিদিন খেলতে চেয়েছিলেন কেভিন। কিন্তু এর ফলে বোর্ডের চোখে খারাপ হয়ে যান পিটারসেন। সম্প্রতি একটি টকশো-তে অংশগ্রহণ করেছিলেন কেভিন পিটারসেন। সেখানেই ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। তাঁর কথায়,”আমি অনেক ত্যাগ করেছি। অনেক স্যাক্রিফাইস করেছি। আমার কেরিয়ারও শেষ হয়ে গিয়েছে। সেই সময় বোর্ডের অনেকে আমার বিরুদ্ধে চলে গিয়েছিল।”

সেই সময়ে যদি তিনি আইপিএল নিয়ে না ভাবতেন, তাহলে হয়ত আজ এই দিন তাঁকে দেখতে হত না। তিনি বললেন,”আমি কেরিয়ারে ১০০র বেশি টেস্ট খেলেছি। আরও ৫০-৬০টি টেস্ট বেশি খেলার কথা ছিল আমার। মাত্র ৩৩ বছর বয়সেই ইংল্যান্ডের জার্সিতে আমার কেরিয়ার শেষ হয়ে গেল।” আক্ষেপ ঝরে পড়ে তাঁর গলায়।

তাঁর দাবি, আইপিএলে খেলাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মিডিয়াকে প্রভাবিত করেছিল ইংল্যান্ড বোর্ড। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ২০০৮ সালে আইপিএল খেলতে দেয়নি ইংল্যান্ড বোর্ড। পরের বছর ৩ সপ্তাহের জন্য ব্রিটিশ ক্রিকেটারদের অনুমতি দেওয়া হয়। সেই সময়ে আরসিবিতে যোগ দেন পিটারসেন। কিন্তু তিনি খেলতে চেয়েছিলেন ৩ সপ্তাহের বেশি তাই বোর্ডের সঙ্গে জড়িয়ে পড়েন সংঘাতে।

আইপিএলে বহুদিন খেলেছেন তিনি। আরসিবি ছাড়াও তিনি খেলেছেন দিল্লি, হায়দরাবাদ – এই দুই দলের হয়ে। মোট ৩৬ ম্যাচে তিনি রান করেছেন ১০০১। সর্বোচ্চ রান ১০৩ নট আউট। গড় প্রায় ৩৭। তবে তাঁর কথায় তাঁর আত্মত্যাগের সুফল পাচ্ছে ইংল্যান্ড বোর্ড ফলে বর্তমানে বেশ কিছু ক্রিকেটার দেশ ও আইপিএল – দুই ফরম্যাটেই সাফল্য পাচ্ছেন।

Follow Us