AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul: অপমানের জবাবে ‘হ্যান্ডশেক’! লখনউকে উড়িয়ে গোয়েঙ্কাকে ‘জবাব’ রাহুলের

Watch Video: পুরনো দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৭ রানের অপরাজিত ইনিংস রাহুলের। সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে জবাব দিয়েছিলেন রাহুল। এরপর নিজের প্রাক্তন 'বস'-কেও দিলেন আসল জবাব।

KL Rahul: অপমানের জবাবে 'হ্যান্ডশেক'! লখনউকে উড়িয়ে গোয়েঙ্কাকে 'জবাব' রাহুলের
অপমানের জবাবে 'হ্যান্ডশেক'! লখনউকে উড়িয়ে গোয়েঙ্কাকে 'জবাব' রাহুলের Image Credit: X
| Updated on: Apr 23, 2025 | 12:19 PM
Share

কলকাতা: লখনউয়ের ঘরের মাঠ একানায় লোকেশ রাহুলের (KL Rahul) তাণ্ডবের সাক্ষী হয়েছেন ক্রিকেট প্রেমীরা। পুরনো দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৭ রানের অপরাজিত ইনিংস রাহুলের। সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে জবাব দিয়েছিলেন রাহুল। এরপর নিজের প্রাক্তন ‘বস’-কেও দিলেন আসল জবাব। রাহুল মঙ্গলবার আইপিএলের (IPL) ম্যাচের শেষে মাঠ ছাড়ার সময় হাসিমুখে সঞ্জীব গোয়েঙ্কা হাত মেলাতে এগিয়ে আসেন। দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা যখন হাত মেলাচ্ছিলেন, রাহুল বাকিদের সঙ্গে হাসিমুখেই কথা বলেন ও হাত মেলান। যেই মাত্র রাহুলের সামনে আসেন সঞ্জীব, এরপর দেখা যায় আসল টুইস্ট।

রাহুল নিয়ম মেনে সৌজন্যবোধ জানাতে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে হাত মিলিয়েছেন। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। কিন্তু নেটিজ়েনদের দাবি রাহুলের অভিব্যক্তি বলে দিচ্ছিল, সুযোগ থাকলে তিনি গোয়েঙ্কার সঙ্গে হাত মেলাতেন না। ভিডিয়োতে দেখা যায় সঞ্জীব কিছু বলছিলেন রাহুলকে। তবে রাহুল তাঁর সঙ্গে আর কোনও কথা না বলে এগিয়ে যান।

নিজের এই অভিব্যক্তি দিয়েই রাহুল বুঝিয়ে দিয়েছেন যে, এখনও অপমান ভোলেননি। সেই গত আইপিএলে রাহুল যখন লখনউয়ের অধিনায়ক ছিলেন, সেই সময় এক ম্যাচ হারার পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যে তাঁকে ধমক দিয়েছিলেন। যা মোটেও ভালো ভাবে নেননি রাহুল। দল ছেড়েছিলেন। এ বার পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠে দেখিয়ে দিলেন কী পারেন রাহুল।

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি