AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR Record: অল্পের জন্য রক্ষা পেল সানরাইজার্সের রেকর্ড, দ্বিতীয় সর্বাচ্চ স্কোর KKR-র

IPL 2024, Kolkata Knight Riders: বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেলদের। সুনীল নারিন অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। ৮৫ রানে ফেরেন তিনি। তরুণ ব্যাটার রঘুবংশী ২৭ বলে ৫৪ রান করেন। এরপর রাসেল ঝড়। তিনি ক্রিজে থাকা অবধি মনে হচ্ছিল, সানরাইজার্সের রেকর্ড যে কোনও সময় ভেঙে যেতে পারে। ইনিংসের শেষ ওভারে স্লোয়ার ইয়র্কারে রাসেলকে বোল্ড করেন দিল্লির অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা।

KKR Record: অল্পের জন্য রক্ষা পেল সানরাইজার্সের রেকর্ড, দ্বিতীয় সর্বাচ্চ স্কোর KKR-র
Image Credit: BCCI
| Updated on: Apr 03, 2024 | 11:35 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অল্পের জন্য রক্ষা পেল সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড। আইপিএলের ইতিহাসে এ মরসুমের আগে অবধি সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২৬৩ রান করেছিল আরসিবি। চলতি আইপিএলেই সেই রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান করে তারা। আইপিএলে এখন এটিই রেকর্ড। যদিও কলকাতা নাইট রাইডার্স খুব কাছে পৌঁছে গিয়েছিল সানরাইজার্সকে ছাপিয়ে যাওয়ার।

বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেলদের। সুনীল নারিন অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। ৮৫ রানে ফেরেন তিনি। তরুণ ব্যাটার রঘুবংশী ২৭ বলে ৫৪ রান করেন। এরপর রাসেল ঝড়। তিনি ক্রিজে থাকা অবধি মনে হচ্ছিল, সানরাইজার্সের রেকর্ড যে কোনও সময় ভেঙে যেতে পারে। ইনিংসের শেষ ওভারে স্লোয়ার ইয়র্কারে রাসেলকে বোল্ড করেন দিল্লির অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। মাত্র ১৯ বলে ৪১ রান করেন রাসেল। সে সময় দলের স্কোর ২৬৪।

বাকি ৫ বল ১৪ রান করলেই সানরাইজার্সের রেকর্ড ভেঙে যেত। তবে ইশান্ত শর্মা স্নায়ুর চাপ ধরে রেখে অনবদ্য বোলিং করেন। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকটে ২৭২ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিং ৮ বলে ২৬ রান করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক স্কোরের রেকর্ড এখন কেকেআরের দখলে। আরসিবি নামল তিন নম্বরে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?