
আজ ওয়াংখেড়েতে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে আরসিবি। আজ সেই ম্যাচে নজরে থাকবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। মুম্বই বনাম বেঙ্গালুরু ম্যাচ মানেই নজর ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্রের দিকে। আইপিএলের বেশ কতগুলি ম্যাচ হয়ে গেলেও এখনও উইকেট পাননি বুমরা। ৩ ম্যাচে বিরাট করেছেন ১২৯ রান, রোহিত ১১৮ রান। তিন ম্যাচে মাত্র একটি ম্যাচে জিতেছে মুম্বই। সেখানে দুটি জয় পেয়েছে আরসিবি।
রাদারফোর্ডের লড়াইতেও বরফ গলল না। মুম্বই থামল ২২২ রানে। ১৮ রানে জিতল আরসিবি। ৩১ বলে ৭১ রানে অপরাজিত রইলেন রাদারফোর্ড!
৫ উইকেট পড়ে গিয়েছে। রানের লক্ষ্যমাত্রা বিশাল। তবুও লড়ছেন একা শারফেন রাদারফোর্ড। ২১ বলে ৪১ রানে অপরাজিত তিনি। ১২ বলে ৫৪ রান প্রয়োজন মুম্বইয়ের।
পঞ্চম উইকেটের পতন হল মুম্বইয়ের। আরসিবির হয়ে উইকেট পেলেন রশিখ দার। ২ বলে ১ রান করে আউট নমন ধীর।
আউট হলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ২২ বলে ৩৩ রান করলেন সূর্য। ৪ ওভার বল করে ২৬ রানে ১ উইকেট নিয়েছেন ক্রুনাল পাণ্ড্য।
স্কোরবোর্ডে ১০০ রান উঠল মুম্বইয়ের। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১০৮/২। ১০ বলে ২১ রানে অপরাজিত হার্দিক ও ১৮ বলে ২৭ রানে অপরাজিত সূর্যকুমার যাদব।
৬ ওভারে ৬২ রান থাকলেও ৮ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলল মুম্বই। আউট হলেন রিকলটন। এক ওভারেই দুই উইকেট পেলেন সুয়শ শর্মা।
১৩ বলে ১৯ রান করে মাঠ ছাড়লেন রোহিত শর্মা। পাওয়ার প্লের শেষে মুম্বইয়ের স্কোর ৬২/০। ১৯ বলে ৩৬ রানে অপরাজিত রিকলটন।
২৪১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকে আক্রমণ শুরু করেছেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকলটন। ১৬ বলে ৩৩ রানে অপরাজিত রিকলটন ও ৮ বলে ১৪ রানে অপরাজিত রোহিত।
২০ ওভার শেষ আরসিবির। শেষ ওভারে উইকেট পেলেন বোল্ট। ৯ বলে ১৯ রানে আউট হলেন জিতেশ। আজকেও উইকেটহীন রইলেন বুমরা। এই নিয়ে টানা ৪ ম্যাচ উইকেট পেলেন না বুমরা। আজ ২৫০ রান বোর্ডে না এলেও বড় রান তুলল আরসিবি। ডেভিড অপরাজিত রইলেন ১৬ বলে ৩৪ রানে।
১৮ ওভার শেষে ২০০ পার আরসিবির। ক্রিজে রয়েছেন টিম ডেভিড ও জিতেশ শর্মা। ৮ বলে ১৫ রানে অপরাজিত ডেভিড।
অবশেষে রজতের উইকেট পেল মুম্বই। তিনি করলেন ২০ বলে ৫৩। তাঁর উইকেট পেলেন মিচেল স্যান্টনার। হঠাৎ করেই রানের গতি কমে গেল আরসিবির।
আউট হয়ে গেলেন কোহলি। ৩৮ বলে করলেন ৫০। হার্দিকের বলে বাউন্ডারি লাইনে তাঁর ক্যাচ ধরলেন সূর্য। ক্রিজে এলেন টিম ডেভিড। ১৫তম ওভারে এল মাত্র ৪ রান।
ঝড় তুলেছেন রজত। বাউন্ডারি ছাড়া যেন কথাই বলছেন না। প্রতি বলেই মারছেন বাউন্ডারি বা ওভার বাউন্ডারি। এই ভাবেই চললে ২৫০ রানের গন্ডি পার করে ফেলবে আরসিবি। ১৩ বলে ৪৫ রানে অপরাজিত তিনি। সঙ্গে রয়েছেন কোহলিও। ৪৯ রানে অপরাজিত কোহলি।
শুরু থেকেই ঝড় তুলেছিলেন ফিল সল্ট। ৭৮ রানে আউট হলেন তিনি। ক্রিজে রয়েছেন কোহলি (৩৯ নট আউট) ও পাতিদার (২৩ নট আউট)। প্রথম বল থেকেই দারুন ফর্মে অধিনায়ক রজত। কোনও বলেই রেয়াত করছেন না তিনি। ২০০র দিকে আগুয়ান আরসিবি।
আজ ওয়াংখেড়েতে মুখোমুখি আরসিবি ও মুম্বই l ২০২৫ সালে শেষ সাক্ষাতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেখানে আরসিবি জিতেছিল ১২ রানে। আজ একদিক থেকে এই ম্যাচ মুম্বইয়ের কাছে ‘বদলার’ ম্যাচ। আগের ম্যাচে আরসিবিকে হারিয়েছিল রাজস্থান। আবার নিজেদের আগের ম্যাচে এই রাজস্থানের কাছেই হেরেছিল মুম্বই। দুই দলই রাজস্থানের কাছে হেরে আজ জয়ের আশায় মাঠে নামবে।