AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs SRH: টিমে একে-৪৭! বিধ্বংসী সানরাইজার্সকে ১৭৩ রানেই আটকে রাখল মুম্বই ইন্ডিয়ান্স

IPL, Mumbai Indians vs Sunrisers Hyderabad: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হল হরিয়ানার তরুণ অলরাউন্ডার অংশুল কম্বোজ। জার্সি নম্বর ৪৭। নামের শর্ট একে! মুম্বই জার্সিতে প্রথম ম্যাচে ভাগ্য এত পরীক্ষা নেবে তা হয়তো প্রত্যাশা করেননি। শুরুতেই উইকেট নিয়েছিলেন অংশুল। কিন্তু সেলিব্রেশন শুরুর সঙ্গেই নো বলের সাইরেন বেজে ওঠে। মুম্বইকে প্রথম ব্রেক থ্রু দেন জসপ্রীত বুমরা। উইকেটের পিছনে অভিষেক শর্মার দুর্দান্ত ক্যাচ নেন ঈশান কিষাণ।

MI vs SRH: টিমে একে-৪৭! বিধ্বংসী সানরাইজার্সকে ১৭৩ রানেই আটকে রাখল মুম্বই ইন্ডিয়ান্স
Image Credit: BCCI
| Updated on: May 06, 2024 | 9:40 PM
Share

মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য ফিরবে! অঙ্কের বিচারে এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে। তবে সেই লাইফলাইন সানরাইজার্স ম্যাচের ফল অবধি। ঘরের মাঠে বিধ্বংসী সানরাইজার্সকে মাত্র ১৭৩ রানেই আটকে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ‘মাত্র’ কথাটা যোগ করতেই হচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং আক্রমণের ক্ষমতা কারও অজানা নয়। ওয়াংখেড়েতেও বিধ্বংসী শুরু করেছিল সানরাইজার্স। ভাগ্যও সঙ্গ দিচ্ছিল। দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় মুম্বই ইন্ডিয়ান্স বোলিং।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হল হরিয়ানার তরুণ অলরাউন্ডার অংশুল কম্বোজ। জার্সি নম্বর ৪৭। নামের শর্ট একে! মুম্বই জার্সিতে প্রথম ম্যাচে ভাগ্য এত পরীক্ষা নেবে তা হয়তো প্রত্যাশা করেননি। শুরুতেই উইকেট নিয়েছিলেন অংশুল। কিন্তু সেলিব্রেশন শুরুর সঙ্গেই নো বলের সাইরেন বেজে ওঠে। মুম্বইকে প্রথম ব্রেক থ্রু দেন জসপ্রীত বুমরা। উইকেটের পিছনে অভিষেক শর্মার দুর্দান্ত ক্যাচ নেন ঈশান কিষাণ।

অংশুলের ভাগ্য পরীক্ষা তখনও বাকি ছিল। ট্রাভিস হেড থার্ডম্যানে খেলেছিলেন। নুয়ান তুষারা হাতের ক্যাচ ফসকান। অবশেষে সেই ওভারেই উইকেট মেলে। মায়াঙ্ক আগরওয়ালকে বোল্ড করেন অভিষেককারী। তৃতীয় সুযোগে কেরিয়ারের প্রথম উইকেট মেলে অংশুলের। মুম্বইয়ের দিকে ম্যাচের মোড় ঘোরান অভিজ্ঞ লেগ স্পিনার পীযুষ চাওলা। তিন উইকেট নেন তিনি। অনবদ্য বোলিং করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তিন উইকেট হার্দিকের ঝুলিতেও।

শেষ দিকে ১৭ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। নয়তো ১৫০ রানের গণ্ডি পেরনো কঠিন হত হায়দরাবাদের। প্লে-অফের অঙ্কে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে মুম্বইকে। এর জন্য চাই ১৭৪ রান। সঙ্গে নেট রান রেটও বাড়াতে হবে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন