AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richa Ghosh: ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি… ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো রিচা ঘোষকে নিয়ে উল্লাস

WPL 2025: তৃতীয় সংস্করণের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধন হয়ে গেল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে রিচা ঘোষ শেষে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছেন বেঙ্গালুরুকে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করা হচ্ছে।

Richa Ghosh: ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি... ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো রিচা ঘোষকে নিয়ে উল্লাস
ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি... ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো রিচা ঘোষকে নিয়ে উল্লাসImage Credit: PTI, X
| Updated on: Feb 15, 2025 | 12:28 PM
Share

কলকাতা: জয় দিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু করল স্মৃতি মান্ধানার আরসিবি। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং বাংলার মেয়ে রিচা ঘোষের (Richa Ghosh)। ছক্কা হাঁকিয়ে তিনি শুক্ররাতে ম্যাচ জিতিয়েছেন বেঙ্গালুরুকে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে তুলনা করা হচ্ছে।

উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণের উদ্বোধনী ম্যাচে আরসিবির উইকেটকিপার ব্যাটার রিচা ২৭ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়। পঞ্চম উইকেটে কনিকা আহুজার সঙ্গে দুরন্ত পার্টনারশিপ রিচার। উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়েছে আরসিবি।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির অধিনায়ক স্মৃতি মান্ধানা। গুজরাটের ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনারের ৩৭ বলে ৭৯ রান ও বেথ মুনির ৫৬ রানের সুবাদে শেষ অবধি ২০১ রান তোলে গুজরাট। সেখানে ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আরসিবি। শেষ অবধি ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় বেঙ্গালুরুর। যে ছন্দে রিচা আরসিবিকে জিতিয়েছেন, এরপর তাঁকে নিয়ে রীতিমতো উল্লাস হচ্ছে।

সোশ্যাল মিডিয়া এক্সে ছড়িয়ে পড়েছে বহু পোস্ট। যেখানে নেটিজ়েনরা বারবার ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বাংলার মেয়ে রিচার তুলনা করেছেন। নিম্নে এক ঝলকে দেখে নিন এক্সে ধোনির সঙ্গে রিচার তুলনার কিছু পোস্ট।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি