AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ২৪ ঘণ্টা আগে আইপিএল থেকে ‘অবসর’ ধোনির, চেন্নাইয়ের নতুন নেতা কে?

CSK, IPL 2024: রাত পোহালেই শুরু হবে ১৭তম আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল থেকে ধরলে মহেন্দ্র সিং ধোনি আজও একই রকম প্রাসঙ্গিক। সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এ বার 'অবসর' নিলেন।

MS Dhoni: ২৪ ঘণ্টা আগে আইপিএল থেকে 'অবসর' ধোনির, চেন্নাইয়ের নতুন নেতা কে?
MS Dhoni: ২৪ ঘণ্টা আগে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের নতুন নেতা কে?Image Credit: X
| Updated on: Mar 22, 2024 | 12:29 PM
Share

কলকাতা: এ শুধু তিনিই পারেন। ২০১৯ সালের ১৫ অগস্ট যখন সারা দেশ স্বাধীনতা উদযাপনে ব্যস্ত, একটি শব্দবন্ধনী হঠাৎ করে বিষাদের সুর তুলে দিয়েছিল। আর কখনও দেশের হয়ে খেলতে দেখা যাবে না তাঁকে। আর্তি, অনুরোধ, চোখের জল সে দিন সুনামির চেহারা নিয়েছিল। কিন্তু তাঁকে আর ফেরানো যায়নি। এমনই কিছু যে অপেক্ষা করে রয়েছে, আন্দাজ করা যাচ্ছিল। শুধু, কখন তিনি সরে দাঁড়াবেন, সেই মুহূর্তের অপেক্ষায় ছিল সারা ক্রিকেট দুনিয়া। ২২ মার্চ, শুক্রবার অর্থাৎ ২৪ ঘণ্টা পর শুরু হচ্ছে আইপিএলের ১৭তম সংস্করণ। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল (IPL) থেকে ধরলে তিনি আজও একই রকম প্রাসঙ্গিক। সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ‘অবসর’ নিলেন।

দুটো দৃশ্য এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে ভাসছে। প্রথম, গত আইপিএলে চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পর চোখের জলে ভেসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ওই রাতেই কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন? দুই, এই মরসুমের জন্য যে দিন পা রাখলেই চেন্নাইয়ে সে দিন বলেছিলেন, ‘অন্য ভূমিকায় দেখবেন আমায়।’ সে দিন কি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন? দুটো উত্তরই হ্যাঁ। মহেন্দ্র সিং ধোনি যা করেন, এমনই আচমকা। দেশের হয়ে অবসর নেওয়ার সিদ্ধান্ত যেমন হঠাৎ ছিল, চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত তেমনই আচমকা, অবাক করা। সত্যিই কি অবাক করা? বোধ হয় নয়। কারণ, ধোনি চান চেন্নাইকে সুরক্ষিত হাতে রেখে যেতে।

এই কয়েক ঘণ্টা আগেও বার বার চর্চা করা হয়েছে, সিএসকের পরবর্তী ক্যাপ্টেন কে হবেন? ধোনি নিজেই যে বেছে দিয়ে যেতে চান তাঁর উত্তরসূরি, তা ভালো করেই জানেন বিশেষজ্ঞরা। সেই কাজই নীরবে করলেন ধোনি। চেন্নাইয়ে আইপিএল শুরু শুক্রবার। বৃহস্পতিবার ক্যাপ্টেন্স মিটে ধোনিকে দেখা গেল না। তাঁর বদলে ট্রফি নিয়ে হাসিমুখে বাকি টিমের অধিনায়কদের সঙ্গে ছবি তুললেন ঋতুরাজ গায়কোয়াড়। যাঁরা ধোনির বিকল্প হিসেবে রোহিতকে চাইছিলেন, তাঁরা হয়তো অনেক যুক্তি তুলবেন, তর্ক করবেন। কিন্তু ধোনির যখন মনে হয়েছে, চেন্নাইয়ের সাফল্যের ঋতু ধরে রাখতে পারেন ঋতুরাজ, হলুদ আর্মি পূর্ণ সমর্থন দেবে। চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়াতেও জানিয়ে দেওয়া হল, ঋতুরাজই এখন সিএসকের নতুন ক্যাপ্টেন।

শুধু একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, এই মরসুমই কি ক্রিকেটার ধোনির শেষ আইপিএল? হয়তো হ্যাঁ। এরপরই হয়তো পাকাপাকি প্রাক্তন ‘থালা’ হয়ে যাবেন ধোনি। যাঁকে যে কোনও সমস্যায় পাওয়া যাবে। কিন্তু ঠিকানা হবে ডাগআউট অথবা ড্রেসিংরুম।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?