AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বোর্ডের পুরস্কার বিতরণী মঞ্চে বড় ভুল, খাপ্পা ভক্তরা!

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়, রজার বিনি ও মিতালি রাজ। রাহুল দ্রাবিড় পেয়েছেন কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ভারতের কোচের ভূমিকায় তাঁর সাফল্যের ফল এই অ্যাওয়ার্ড। এছাড়া এই পুরস্কার পেয়েছেন রজার বিনিও। লাইফটাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ।

বোর্ডের পুরস্কার বিতরণী মঞ্চে বড় ভুল, খাপ্পা ভক্তরা!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 16, 2026 | 8:12 PM
Share

কলকাতা : রবিবার মুম্বইয়ে আয়োজিত হয়েছিল বিসিসিআই-এর নমন পুরস্কার। ভারতীয় ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার ও উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের মাধ্যমে। ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের ক্যাপ্টেন শুবমান গিলকে দেওয়া হল বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। এই নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন গিল। তবে এই অনুষ্ঠানে গিলকে নিয়েই জড়িত এমন এক ঘটনা ঘটল, যা তাল কাটল গোটা অনুষ্ঠানের এবং এতে ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা।

২০২৪ – ২৫ বর্ষের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করা হল। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে ডাকা হয় শুবমান গিলকে। মঞ্চের জায়ান্ট স্ক্রিনে তখন ফুটে ওঠে ‘২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক’। এই ঘটনা ঘটার পরেই নিন্দার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। ২০২৫ সালে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। অধিনায়ক হয়ে টানা দুইবার ট্রফি জিতলেন রোহিত। প্রথমে কুড়ি ওভারের বিশ্বকাপ ও পরে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু সেই অনুষ্ঠানে রোহিতের বদলে গিলের নাম দেখানোয় রোহিত শর্মার ভক্তকুল ক্ষুব্ধ। তাঁদের মতে, রোহিতের কৃতিত্ব কেড়ে নেওয়া হচ্ছে। ভারতীয় বোর্ডের ভুলে ফাইনালের মঞ্চেই চরম অপ্রস্তুত হতে হল বোর্ডকেই। মহিলাদের মধ্যে সেরা ক্রিকেটারের সন্মান পেলেন স্মৃতি মন্ধানা। এই নিয়ে ৫ বার এই পুরস্কার পেলেন স্মৃতি। এর আগে আরসিবিকে দুইবার চ্যাম্পিয়ন করেছেন তিনি। দেশের হয়েও খেলেছেন কিছু ম্যাচ জেতানো ইনিংস। সেরা পুরুষ ক্রিকেটার অর্থাৎ পলি উমরিগড় ট্রফি জিতলেন শুবমান গিল। মনে করা হচ্ছে, ২০২৫ সালে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংসই তাঁকে এই পুরস্কার পেতে সাহায্য করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়, রজার বিনি ও মিতালি রাজ। রাহুল দ্রাবিড় পেয়েছেন কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ভারতের কোচের ভূমিকায় তাঁর সাফল্যের ফল এই অ্যাওয়ার্ড। এছাড়া এই পুরস্কার পেয়েছেন রজার বিনিও। লাইফটাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ। পাঁচটি বিশ্বজয়ী দলকে সংবর্ধনা দিল বোর্ড। সেই দলগুলি হল – আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল, গতবছর বিশ্বকাপ জেতা ভারতের মহিলা দল, আয়ুষ মাত্রেদের অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ী দল। তাঁদের ছাড়াও অনুর্দ্ধ ১৯ মহিলা বিশ্বকাপজয়ী দল ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দিয়েছে বিসিসিআই। সেরা ঘরোয়া মহিলা যুব ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইরা যাদব। গোটা অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। তবে একটি অনুশানের ছোট্ট ভুলই দুধে অল্প চোনা ফেলে দিল।

Follow Us