AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেরা ক্রিকেটার গিল, বোর্ডের বর্ষসেরার অনুষ্ঠানে চাঁদের হাট!

এছাড়াও শোনা যাচ্ছে, অনুষ্ঠানের আগে এশিয়া কাপ ট্রফি নিয়ে আসার চেষ্টা করছে ভারত। গতবছর এই ট্রফি জিতলেও ভারত পায়নি এই ট্রফি। এশিয়া কাপ চলাকালীন ভারত বনাম পাক বিবাদ চরমে ওঠায় এসিসি প্রেসিডেন্ট নকভির থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত। এরপর থেকেই আর ট্রফি এসে পৌঁছায় নি ভারতের কাছে।

সেরা ক্রিকেটার গিল, বোর্ডের বর্ষসেরার অনুষ্ঠানে চাঁদের হাট!
Image Credit: Getty Images, PTI
| Edited By: | Updated on: Mar 12, 2026 | 3:33 PM
Share

কলকাতা : ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে যেন সোনায় সোহাগা। শেষ দুইবছরে পুরুষ ও মহিলা মিলিয়ে ভারতীয় দল জিতেছে একাধিক ট্রফি। ১৫ মার্চ নয়াদিল্লিতে ‘নমন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারসহ একাধিক বিভাগে পুরস্কৃত করবে বোর্ড। তালিকায় যেমনই থাকছেন বিশ্বজয়ী অধিনায়ক সূর্য ও হরমনপ্রীত কৌর, তেমনই সম্মানিত করা হবে রাহুল দ্রাবিড়কেও। সম্প্রতি একটি প্রতিবেদনে এই অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কার পেতে চলেছেন শুভমান গিল। বর্তমান ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ক গিল। গতবছরেই ইংল্যান্ডে গিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সুযোগ না পেলেও তাঁর সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে তাঁকে পুরস্কৃত করবে বোর্ড। প্রাক্তন ভারত অধিনায়ক, কোচ রাহুল দ্রাবিড়কে দেওয়া হবে কর্ণেল সিকে নাইডু পুরস্কার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অবদানের জন্যই এই পুরস্কার। দ্রাবিড় ছাড়াও এই পুরস্কার পেতে চলেছেন মিতালি রাজ। রিপোর্টে বলা হয়েছে, আয়ুষ মাত্রেকে লালা অমরনাথ সন্মান দিতে পারে বিসিসিআই। তাঁর নেতৃত্বেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ পেয়েছিল ভারত। তবে বিশ্বকাপের জন্য নয়, তিনি পাবেন ঘরোয়া ক্রিকেটে সংক্ষিপ্ত ওভারে সেরা অলরাউন্ডার হওয়ার পুরস্কার। সেরা ক্রিকেট বোর্ডের সন্মান পেতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এছাড়াও শোনা যাচ্ছে, তিনটি বিশ্বজয়ী দলকে সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে। সেই দলগুলি হল – আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল, গতবছর বিশ্বকাপ জেতা ভারতের মহিলা দল, আয়ুষ মাত্রেদের অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ী দল। তাঁদের ছাড়াও অনুর্দ্ধ ১৯ মহিলা বিশ্বকাপজয়ী দল ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দিতে চলেছে বিসিসিআই।

এছাড়াও শোনা যাচ্ছে, অনুষ্ঠানের আগে এশিয়া কাপ ট্রফি নিয়ে আসার চেষ্টা করছে ভারত। গতবছর এই ট্রফি জিতলেও ভারত পায়নি এই ট্রফি। এশিয়া কাপ চলাকালীন ভারত বনাম পাক বিবাদ চরমে ওঠায় এসিসি প্রেসিডেন্ট নকভির থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত। এরপর থেকেই আর ট্রফি এসে পৌঁছায় নি ভারতের কাছে। বিসিসিআই চাইছে, অনুষ্ঠানের আগে ট্রফি নিয়ে আসার।

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি