
কলকাতা: টি-২০ ক্রিকেট রয়ে সয়ে সময় নিয়ে খেলার মতো নয়। বল দেখো আর সপাটে মারো। এই ফর্ম্যাট যেমন ছোট, ঠিক ততটাই মুচমুচেও। কুড়ি-বিশের ক্রিকেটে সময় কম লাগে বলে অনেকের আগ্রহ এই খেলা দেখায়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করা যেন ক্রিকেটাররা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এ বার রোহিত শর্মা, ডেভিড মিলারদের এলিট গ্রুপে প্রবেশ করলেন নামিবিয়ার এক ক্রিকেটার। তিনি জাঁ নিকোল লফ্টি ইটন (Jan Nicol Loftie-Eaton)। নেপাল ত্রিদেশীয় টি-২০ সিরিজে এই রেকর্ড গড়েছেন লফ্টি ইটন। নামিবিয়ার ব্যাটার মাত্র ৩৩ বলে শতরান করেছেন। এটিই পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরান।
নেপালের কীর্তিপুরে নামিবিয়া, নেপাল এবং নেদারল্যান্ডসের মধ্যে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল এবং নামিবিয়া। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়ার ক্যাপ্টেন জেজে স্মিট। ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে নামিবিয়া। তার মধ্যে লফ্টি ইটন করেন ১০১ রান। মাত্র ৩৩ বলে তিন অঙ্কের রানে পৌঁছান তিনি। এরপর আর ৩টে বলে ১ রান করেন। ৩৬ বলে ১০১ রানের ইনিংসে মোট ১১টি চার ও ৮টি ছয় মেরেছিলেন নামিবিয়ার ২২ বছর বয়সী বাঁ হাতি ব্যাটার।
নামিবিয়ার দেওয়া ২০৭ রানের টার্গেট পূরণ করতে পারেনি নেপাল। ১৮.৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায়। ৩৩ বলে দ্রুততম সেঞ্চুরি করেই থেমে থাকেননি লফ্টি ইটন। ৩ ওভার বল করে তিনি নেন ২টি উইকেট। ২০ রান ম্যাচ জিতেছে নামিবিয়া। এবং ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন লফ্টি ইটন।
𝗙𝗮𝘀𝘁𝗲𝘀𝘁 𝗧𝟮𝟬𝗜 𝗛𝘂𝗻𝗱𝗿𝗲𝗱 💯
🇳🇦 𝗡𝗶𝗰𝗼𝗹 𝗟𝗼𝗳𝘁𝗶𝗲-𝗘𝗮𝘁𝗼𝗻 creates a World Record scoring the fastest T20I century in just 33 balls. #NepT20I | #OneBallBattles | #NepalCricket #HappyDressingRoom | #WorldCupYear2024 pic.twitter.com/aV77nwDLAB
— CAN (@CricketNep) February 27, 2024
এক ঝলকে দেখে নিন পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা ৫ ক্রিকেটার কারা —