T20 World Cup : আফগানদের হারিয়ে সহজ জয় কিউয়িদেরা!
রবিবাসরীয় দুপুরে চিপকে নিজেদের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রশিদ খানেরা। তৃতীয় উইকেটে গুলাবদীন ও সাদিকুল্লার পার্টনারশিপ আফগানদের সাহায্য করেছে বড় রান স্কোরবোর্ডে তুলতে। আজমিতুল্লাহ ওমরজাই ভাল শুরু করেছিলেন , কিন্তু একটি দুর্দান্ত রান আউট শেষ করে দেয় তাঁর ৭ বলে ১৪ রানের ইনিংস।

কলকাতা : আইপিএলে চেন্নাইয়ের হয়েই খেলেন কিউয়িদের ‘ভারতীয়’ ওপেনার রাচিন রবীন্দ্র। আজ চেন্নাইতে নেমেছিলেন তিনি, খালি গায়ে ছিল না সিএসকের জার্সি। বল করতে এসে উইকেট পেয়েই জড়িয়ে ধরলেন সতীর্থকে। তাঁর বলেই টিম সাইফার্টের হাতে বল জমা দিয়ে ফিরলেন গুলাবদীন নায়িব। গুলাবদীনের ৬৩ রানের ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডকে ১৮৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল আফগানরা। ১৩ বল বাকি থাকতেই মাত্র ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানদের ৫ উইকেট হারাল তারা। ১৪ বল খেলে ২৫ রানে নট আউট রইলেন আর এক প্রাক্তন সিএসকে যোদ্ধা ড্যারিল মিচেল।
রবিবাসরীয় দুপুরে চিপকে নিজেদের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রশিদ খানেরা। তৃতীয় উইকেটে গুলাবদীন ও সাদিকুল্লার পার্টনারশিপ আফগানদের সাহায্য করেছে বড় রান স্কোরবোর্ডে তুলতে। আজমিতুল্লাহ ওমরজাই ভাল শুরু করেছিলেন , কিন্তু একটি দুর্দান্ত রান আউট শেষ করে দেয় তাঁর ৭ বলে ১৪ রানের ইনিংস। দুই উইকেট পেয়েছেন লকি ফার্গুসন। একটি করে উইকেট রবীন্দ্র, ডাফি ও ম্যাট হেনরির। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে কিউয়িরা। প্রথম বলেই আউট রাচিন রবীন্দ্র। চলেননি ফিন অ্যালেনও। এই অবস্থা থেকেই দলের হাল ধরেছিলেন টিম সাইফার্ট। ৪২ বলে তাঁর করা ৬৫ রানের সুবাদেই জয় পেল নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপ্স করেছেন ২৫ বলে ৪২ রান।
বহুদিন আগেই অবসর নিয়েছেন কেন উইলিয়ামসন। নেই ট্রেন্ট বোল্টও। এর মধ্যেই নিজেদের বিশ্বকাপ ক্যাবিনেটে প্রথম ট্রফি রাখতে মরিয়া ফিলিপ্সরা।
