AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND VS NZ: ‘ভয়ঙ্কর’ সুন্দর, সাত উইকেটে কিউয়িদের ফিনিশ করলেন ওয়াশিংটন!

India vs New Zealand 2nd Test: প্রথম সেশনেও বোলিং করেছেন। ইনিংসের পরিসংখ্যান বলছে ২৩.১ ওভারে ৪টি মেডেন সহ ৫৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে পরিসংখ্যান আরও বলছে, এই সাত উইকেট এক স্পেলেই! তাঁর সৌজন্যে ২৫৯ রানেই শেষ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

IND VS NZ: 'ভয়ঙ্কর' সুন্দর, সাত উইকেটে কিউয়িদের ফিনিশ করলেন ওয়াশিংটন!
Image Credit: BCCI
| Updated on: Oct 24, 2024 | 4:05 PM
Share

প্রত্যাবর্তন এমনই হওয়া উচিত। নিউজিল্যান্ডের জন্য অবশ্য অস্বস্তির। নামটা ওয়াশিংটন সুন্দর। তবে কিউয়ি ব্যাটারদের কাছে হয়ে দাঁড়ালেন ‘ভয়ঙ্কর’ সুন্দর। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পেলেন। যেন সাড়ে তিন বছরের হিসেব ৬১ বলেই পূরণ করে দিলেন! প্রথম সেশনেও বোলিং করেছেন। ইনিংসের পরিসংখ্যান বলছেন ২৩.১ ওভারে ৪টি মেডেন সহ ৫৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে পরিসংখ্যান আরও বলছে, এই সাত উইকেট এক স্পেলেই! তাঁর সৌজন্যে ২৫৯ রানেই শেষ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

চা-বিরতির আগে জোড়া ধাক্কা দিয়েছিলেন ওয়াশিংটন। সেখান থেকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক উইকেট। টেস্ট কেরিয়ারে প্রথম ফাইফার পূর্ণ করেন প্রত্যাবর্তন ম্যাচেই। শেষ বার ২০২১ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ও অক্ষর পাঁচটি করে উইকেট নেন। ফলে তাঁর ঝুলি ছিল শূন্য। ২০২১-এর আমেদাবাদ থেকে কাট টু ২০২৪-এর পুনে। প্রথম ইনিংসে টানা ৬১ বলের স্পেলে ২০ রান দিয়ে ৭ উইকেট! বাকি তিন উইকেট আর এক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে।

বেঙ্গালুরুতেও স্পিনাররা সামান্য় সাহায্য পেয়েছেন। অবলীলায় খেলেছিলেন কিউয়ি ব্যাটাররা। তবে সুন্দরের জবাব নেই। বাঁ হাতি ব্যাটাররা অফস্পিন সামলাতে হিমসিম খান। ডান হাতি ব্যাটারদেরও একই সমস্যায় ফেললেন। বেশিরভাগ সময়ই অফ ও মিডল স্টাম্পে বোলিং করে গেলেন। ছাড়ার কোনও উপায় নেই। এমনকি ডানহাতি ব্যাটারকে রাউন্ড দ্য উইকেটও বোলিং করেন। অফস্টাম্পের বাইরে থেকে হালকা টার্নে বোল্ড। পুনের প্রথম ইনিংস ভারতের কাছে শুধুই ‘সুন্দর’, তবে নিউজিল্যান্ডের কাছে ‘ভয়ঙ্কর সুন্দর’।

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে