IPL : ওরা খেলতে দিচ্ছে না…আইপিএলে খেলতে না পেরে আদালতে ছুটলেন এই ক্রিকেটার!

Nuwan Thushara IPL NOC Dispute: আইপিএলে এর আগে ২০২৪ ও ২০২৫ সালে খেলেছিলেন তুশারা। গত বছরে দেড় কোটি তাকে তাঁকে কিনেছিল আরসিবি। খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। এই বছরেও তাঁকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ার কারণে এখনও তাঁকে এনওসি দেয়নি বোর্ড, এই কথা শোনা যাচ্ছে।

IPL : ওরা খেলতে দিচ্ছে না...আইপিএলে খেলতে না পেরে আদালতে ছুটলেন এই ক্রিকেটার!
আরসিবির হয়ে কি আদৌ খেলতে পারবেন তুশারা?Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 02, 2026 | 6:22 PM

কলকাতা: তাঁর দাবি তিনি সম্পূর্ণ সুস্থ। কিন্তু তবুও তাঁকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না। কে দিচ্ছে না? শ্রীলঙ্কান বোর্ড। তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। এমনই গুরুতর সব অভিযোগ তুলে শ্রীলঙ্কান বোর্ডের বিরুদ্ধে আদালতে ছুটলেন শ্রীলঙ্কান বোলার নুয়ান তুশারা। তাঁর দাবি, তাঁকে অবিলম্বে আইপিএল খেলতে দিতে হবে। এই কারণেই শ্রীলঙ্কান বোর্ডের বিরুদ্ধে আদালতে গিয়েছেন তুশারা। তাঁর দাবি, তাঁকে যেন অবিলম্বে এনওসি দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কলম্বো ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করেছেন তুশারা। তাঁর অভিযোগের তীর বোর্ডের সভাপতি শাম্মি ডি সিলভা, বান্দুলা দিসনায়েকে, সুজীবা গোদালিইয়াড্ডা ও সিইও অ্যাশলে ডি সিলভার দিকে। আইপিএলে এর আগে ২০২৪ ও ২০২৫ সালে খেলেছিলেন তুশারা। গত বছরে দেড় কোটি তাকে তাঁকে কিনেছিল আরসিবি। খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। এই বছরেও তাঁকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ার কারণে এখনও তাঁকে এনওসি দেয়নি বোর্ড, এই কথা শোনা যাচ্ছে। তুশারা আগেই জানিয়েছিলেন, বোর্ডের তরফ থেকে তাঁকে জানানো হয়েছে যে তাঁকে আর জাতীয় দলে ভাবা হচ্ছেনা। তাই ৩১ মার্চ তাঁর সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হওয়ার পরে আর রিনিউ করতে চাননি। তারপরেও ফিটনেসের নাম না করে তাঁকে এনওসি না দেওয়ার কোনও অর্থ নেই, মত তাঁর। নুয়ানের মতে, তাঁর ক্রিকেট জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

শ্রীলঙ্কান এই ক্রিকেটারের মতে, তাঁর ফিটনেস একইরকম রয়েছে। ফলে, এই ফিটনেসের অভিযোগ একদম ভুয়ো। বোর্ড যত জলদি সম্ভব তাঁকে এই এনওসি দিক। নাহলে আরসিবি অন্য কোনও খেলোয়াড়কে সই করিয়ে নেবে ফলে তাঁর কেরিয়ার সংশয়ে পড়ে যাবে। সেই কারণেই আদালতে আবেদন তুশারার। শ্রীলঙ্কান বোর্ড যেন তাঁকে যত জলদি সম্ভব এনওসি বা কোনও সার্টিফিকেট দেয়, যাতে তিনি আইপিএল খেলতে পারেন। আগামী ৯ এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

Follow Us