AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yastika Bhatia: জন্মদিনে বিগ ব্যাশে দুর্দান্ত অভিষেক ভারতের কিপার-ব্যাটারের

WBBL Melbourne Stars: নির্ণায়ক ম্যাচে বোলারদের অনবদ্য পারফরম্যান্সের পর স্মৃতি মান্ধানার রেকর্ড অষ্টম সেঞ্চুরি। ঘরের মাঠে এই সিরিজ শেষ হতেই মেয়েদের বিগ ব্যাশে সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিলেন। তাঁদের একজন যস্তিকা ভাটিয়া। বিগ ব্যাশে অভিষেকও দুর্দান্ত হল।

Yastika Bhatia: জন্মদিনে বিগ ব্যাশে দুর্দান্ত অভিষেক ভারতের কিপার-ব্যাটারের
Image Credit: Melbourne Stars X
| Updated on: Nov 01, 2024 | 10:56 PM
Share

সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছে তিন ম্যাচের সিরিজ। প্রথম ওডিআই জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে হার। নির্ণায়ক ম্যাচে বোলারদের অনবদ্য পারফরম্যান্সের পর স্মৃতি মান্ধানার রেকর্ড অষ্টম সেঞ্চুরি। ঘরের মাঠে এই সিরিজ শেষ হতেই মেয়েদের বিগ ব্যাশে সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিলেন। তাঁদের একজন যস্তিকা ভাটিয়া। বিগ ব্যাশে অভিষেকও দুর্দান্ত হল।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সে জায়গা পেয়েছিলেন যস্তিকা ভাটিয়া। নিজের ২৪তম জন্মদিনে বিগ ব্য়াশে অভিষেক হল যস্তিকার। প্রথম ম্যাচ সিডনি সিক্সার্সের বিরুদ্ধে। ডাকওয়ার্থ লুইস নিয়মে তাঁর টিম মেলবোর্ন স্টার্স জিতেছে ৩২ রানে। গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভারতীয় ব্যাটার যস্তিকা ভাটিয়া।

দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন আর নিয়মিত নন যস্তিকা। ওয়ান ডে ফরম্যাটেও রিচার অনুপস্থিতিতে প্রথম চয়েস কিপার-ব্যাটার হিসেবে খেলেছেন। তবে উইমেন্স প্রিমিয়ার লিগে অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সে নিয়মিত সুযোগ পান। এ দিন মেলবোর্নের হয়ে ২৮ বলে ৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন যস্তিকা। তিনটি বাউন্ডারি এবং দুটি ছয় মেরেছেন বাঁ হাতি যস্তিকা ভাটিয়া। নিজের জন্মদিনটাও স্মরণীয় করে রাখলেন।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...