চোট লুকিয়ে খেলেছেন দুই সিনিয়র ক্রিকেটার ? তদন্তের নির্দেশ পাক বোর্ডের নির্বাচকদের!

বিশ্বকাপে শোচনীয় ফল করেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেও সেই ব্যর্থতাই সঙ্গী পাকিস্তানের। ভারতের কাছে হেরেই যেন মাথা ঘুরেছে পাক বোর্ডের। দিন কয়েক আগেই প্রত্যেক ক্রিকেটারের থেকে ৫০ লক্ষ টাকা জরিমানা চেয়েছিল বোর্ড। এবার দলের দুই সিনিয়র খেলোয়াড়, বাবর আজম ও ফখর জমানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল বোর্ড।

চোট লুকিয়ে খেলেছেন দুই সিনিয়র ক্রিকেটার ? তদন্তের নির্দেশ পাক বোর্ডের নির্বাচকদের!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 15, 2026 | 1:08 PM

কলকাতা : পাকিস্তান মাত্রেই যেন বিনোদন, পাকিস্তান মাত্রেই বিতর্ক। বিশ্বকাপ থেকে বিদায়ের পর কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, বোর্ড প্রত্য়েক খেলোয়াড়ের থেকে ৫০ লক্ষ পাকিস্তানি টাকা জরিমানা করেছে। এবার তার মধ্যেই শোনা গেল অন্য সুর। পাকিস্তানের দুই বিখ্যাত ক্রিকেটার ফখর জমান ও বাবর আজম চোট লুকিয়ে বিশ্বকাপ খেলেছেন, এমনই ভয়ঙ্কর অভিযোগ করেছেন পাকিস্তানের নির্বাচকরা। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন নির্বাচকরা।

শনিবার এক সাংবাদিক বৈঠকে পাক দলের নির্বাচক আকিব জাভেদ বলেন,”বাবর আজম, ফখর জমান ও সলমন মির্জা – এঁরা ফিট নয়। পাকিস্তান বোর্ডের কাছে অনুরোধ ওঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করুক। বাবর আজম ও ফখর জমান আনফিট কিভাবে হয় ? কেন ওঁদের বিরুদ্ধে কেউ তদন্ত করলেন না ? দলে থাকা সত্ত্বেও কী ওরা পুরো ফিট হয় ? বিশ্বকাপের সময় কী ওদের ফিটনেস কেউ দেখেনি ? ওদের শারীরিক অবস্থা জানানো উচিত ছিল আমাদের। এটা দেখার দায়িত্ব কোচ ও ফিজিওর। কিভাবে জিনিসটা আমাদের দৃষ্টিগোচর হয়ে গেল তদন্ত করে দেখা দরকার। বিশ্বকাপ থেকে বিদায়ের পর জাতীয় টি-টোয়েন্টি কাপে খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু শোনা যাচ্ছে, তিনি নাম তুলে নিয়েছেন। কেউ কেউ বলছেন,’অফ ফর্মের কারণে বাবর নাম তুলেছেন।’ আবার কেউ বলছেন,’চোট সারানোর জন্য ওই প্রতিযোগিতায় খেলবেন না বাবর।” তাঁর চোট নিয়ে নির্বাচকদের মত,”বাবরের চোট রয়েছে। শ্রীলঙ্কা থেকে ফেরার পর চিকিৎসকেরা ওঁর পরীক্ষা করেছিলেন। চোটের কারণেই বাংলাদেশ সিরিজ ও এই প্রতিযোগিতায় খেলতে পারছে না বাবর। ও খেলতে চেয়েছিল কিন্তু ওর চোট সারানো এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ।”

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল শুরু করেও দিনশেষে ব্যর্থতাই সঙ্গী হয়েছে পাকিস্তানের। ২০০৯ সালের পর থেকে বিশ্বকাপ জেতেনি পাকিস্তান। সুপার এইট থেকে বিদায় ঘটেছে দলের। এরপর থেকেই যেন আগুনে ঘি পড়েছে। দিন কয়েক আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রত্যেক খেলোয়াড়দের থেকে ৫০ লক্ষ পাকিস্তানি টাকা জরিমানা চেয়েছিল। আবার তার মধ্যেই এই চোট সম্পর্কিত তদন্ত। সব মিলিয়ে বিশ্বকাপের পর থেকেই নানা ঘটনায় জর্জরিত ওয়াঘা পারের দেশ।

Follow Us