PBKS vs GT Live Score, IPL 2026: দুরন্ত চাহল, প্রথম ম্যাচেই চাপে গুজরাট টাইটান্স!

Punjab Kings vs Gujrat Titans Indian Premier League 2026 Live Score: আজকের ম্যাচে নজরে থাকবেন শ্রেয়স আইয়ার ও শুবমান গিল। সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি দুজনেই। ২০২৪ ও ২০২৫, দুই বছর পরপর নিজের আইপিএল দলকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়স। অন্যদিকে শুবমান শেষ কয়েক বছর ধরেই দারুন ফর্মে। দেশের হয়ে সুযোগ না পাওয়ার পর আইপিএলই দুজনের কাছে ফিরে আসার মঞ্চ।

PBKS vs GT Live Score, IPL 2026: দুরন্ত চাহল, প্রথম ম্যাচেই চাপে গুজরাট টাইটান্স!
Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Mar 31, 2026 | 10:51 PM

LIVE NEWS & UPDATES

  • 31 Mar 2026 10:51 PM (IST)

    আবার উইকেট

    গুজরাটকে স্বপ্ন দেখাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এবার আউট হলেন শশাঙ্ক সিং। ১৪ ২ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১১৮/৫।

  • 31 Mar 2026 10:46 PM (IST)

    প্রত্যাবর্তন শুরু গুজরাটের?

    আউট হলেন নেহাল ওয়াধেরা। ৬ বলে ৩ করে আউট হলেন তিনি। তাঁর উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। ১১৩ রানে চতুর্থ উইকেটের পতন পাঞ্জাবের।

  • 31 Mar 2026 10:40 PM (IST)

    অধিনায়ক শ্রেয়স আউট!

    প্রথম ওভারের প্রথম বলেই শ্রেয়সকে আউট করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৮ রানে আউট হলেন পাঞ্জাব অধিনায়ক। ১২.১ ওভারে ১১০ রানে তৃতীয় উইকেট পড়ল পাঞ্জাবের।

  • 31 Mar 2026 10:33 PM (IST)

    স্কোরবোর্ডে ১০০ রান তুলে দিল পাঞ্জাব!

    ১০০ রান পার করল পাঞ্জাব ইনিংস। ২৮ বলে ৪৫ রানে অপরাজিত কুপার কনোলি। অধিনায়ক শ্রেয়স অপরাজিত ১৭ রানে। ১১.২ ওভারে পাঞ্জাবের স্কোর ১০৮/২।

  • 31 Mar 2026 10:25 PM (IST)

    আউট হলেন প্রভসিমরন!

    ৩৭ রানে আউট প্রভসিমরন। রশিদ খানের বলে লং অনে তাঁর ক্যাচ ধরলেন প্রসিদ্ধ কৃষ্ণ। পাঞ্জাবের স্কোর ৮৩/২। ক্রিজে এলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।

  • 31 Mar 2026 10:19 PM (IST)

    দারুন ফর্মে কনোলি ও প্রভসিমরন!

    ৮ ওভারের মধ্যেই ৮০ রানের দোরগোড়ায় পাঞ্জাব। কনোলি নট আউট রয়েছেন ৩৬ রানে , ২৮ রানে অপরাজিত প্রভসিমরন। ৮ ওভারের শেষে পাঞ্জাব পাঞ্জাব ৭২/১।

  • 31 Mar 2026 10:11 PM (IST)

    পাওয়ার প্লে শেষ !

    ৬ ওভার শেষ। পাওয়ার প্লে শেষে পাঞ্জাবের স্কোর ৫৫/১।

  • 31 Mar 2026 10:06 PM (IST)

    দুরন্ত শুরু পাঞ্জাবের!

    প্রিয়াংশ আউট হয়ে গেলেও শুরু থেকেই মারকুটে ব্যাটিং করছেন কনোলি (২২ নট আউট) ও প্রভসিমরন সিং (২০ নট আউট)। ৫ ওভার শেষে পাঞ্জাব ৫০/১।

  • 31 Mar 2026 09:47 PM (IST)

    প্রথম উইকেট পড়ল পাঞ্জাবের!

    দ্বিতীয় ওভারেই আউট প্রিয়াংশ। তাঁকে আউট করলেন রাবাডা। ৭ রান করলেন তিনি। পঞ্জাবের স্কোর ৭/১।

  • 31 Mar 2026 09:28 PM (IST)

    প্রথম ইনিংস শেষ!

    প্রথম ইনিংস শেষ। ২০ ওভার শেষে গুজরাট টাইটান্সের স্কোর ১৬৩/৬। ১১ রানে অপরাজিত রইলেন রাহুল তেওয়াটিয়া। রশিদ খান অপরাজিত রইলেন ০ রানে। অর্শদীপ সিংয়ের শেষ ওভারে এল ১২ রান।

  • 31 Mar 2026 09:17 PM (IST)

    আউট শাহরুখ খান!

    নিজের স্পেলের শেষ বলে উইকেট পেলেন বৈশাখ বিজয়কুমার। ৩৪ রান দিয়ে ৩ উইকেট পেলেন তিনি। বাউন্ডারি লাইনে শাহরুখের ক্যাচ ধরলেন অর্শদীপ। ১৯ ওভারের শেষে গুজরাট ১৫০/৬।

  • 31 Mar 2026 09:15 PM (IST)

    ১৫০ রানের গন্ডি পার করল গুজরাট!

    অবশেষে কোনও রকমে দেড়শো রান পেরোল গুজরাট। ১৮.৫ ওভারে তাদের স্কোর ১৫০/৫। ক্রিজে রয়েছেন রাহুল তেওয়াটিয়া (৫ নট আউট) ও শাহরুখ খান (৪ নট আউট)। হালকা বৃষ্টি শুরু হয়েছে মুল্লানপুরে।

  • 31 Mar 2026 09:07 PM (IST)

    আউট ওয়াশিংটন সুন্দর!

    আউট হয়ে গেলেন ওয়াশিংটন সুন্দর। ১৬ বলে ১৮ রান করে অর্শদীপের হাতে জমা হল তাঁর ক্যাচ। বিজয়কুমার বৈশাখ পেলেন ২ উইকেট। ১৮.১ ওভার শেষে গুজরাট টাইটান্সের স্কোর ১৪৪/৫।

  • 31 Mar 2026 09:00 PM (IST)

    মাঠের বাইরে গেলেন চাহল!

    ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাবস্টিটিউট হলেন যুজবেন্দ্র চাহল। তাঁর বদলে দলে এলেন প্রিয়াংশ আর্য। ১৭ ওভারের শেষে গুজরাটের স্কোর ১৩৭/৪।

  • 31 Mar 2026 06:54 PM (IST)

    মুল্লানপুরে আজ শ্রেয়স বনাম গিল!

    আজ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দর সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। যুযুধান দুই অধিনায়ক, শুবমান গিল ও শ্রেয়স আইয়ার। গতবছর প্লে অফ থেকেই ছিটকে গিয়েছিল গুজরাট। অন্যদিকে, ফাইনালে উঠেও হেরে গিয়েছিল পাঞ্জাব। চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলির আরসিবি।

আইপিএলে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে দুই যুযুধান প্রতিপক্ষ, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। গত আইপিএলে ফাইনালে উঠেও আরসিবির কাছে হেরে গিয়েছিলেন শ্রেয়সরা। ১৮ বছরের খরা কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। আজকের ম্যাচে নজরে থাকবেন শ্রেয়স আইয়ার ও শুবমান গিল। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করেছে গুজরাট। অধিনায়ক গিল করেছেন ২৭ বলে ৩৯ রান। দ্বিতীয় ইনিংসে আদৌ পাঞ্জাব এই রান তুলতে পারে কিনা, এই দিকেই চোখ থাকবে সমর্থকদের।

 

 

এই ম্যাচ সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে নজর রাখুন TV9 বাংলায়।

Follow Us