KKR Catch ভিডিয়ো: রমনদীপ নাকি সল্ট? কার ক্যাচ সেরা! শাহরুখও মুগ্ধ…

IPL 2024, KKR vs LSG: এক ম্যাচ, জোড়া ক্যাচ। কেকেআর ফিল্ডিংয়ে যেন বাড়তি প্রাণের ছোঁয়া। বাংলা নববর্ষের প্রথম দিনে ইডেনে ম্যাচ। আপাতত সব কিছু কেকেআরের পক্ষেই। ম্যাচ জেতার জন্য ভালো বোলিং, ব্যাটিং অবশ্যই জরুরি। কিন্তু পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং। কেকেআর শিবিরে দুটি ক্যাচ তেমনই। একটি রমনদীপ সিংয়ের। আর একটি কিপার ব্যাটার ফিল সল্টের।

KKR Catch ভিডিয়ো: রমনদীপ নাকি সল্ট? কার ক্যাচ সেরা! শাহরুখও মুগ্ধ...
Image Credit source: Star Sports

Apr 14, 2024 | 5:09 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে যেমন লড়াই, তেমনই গ্যালারিতেও। কেকেআরের হোম ম্যাচ হলেও গ্যালারিতে লখনউয়েরও বিপুল সমর্থন রয়েছে। তবে কেকেআরের সমর্থনে রয়েছেন খোদ বলিউডের বাদশা। তাঁরও চোখ ছানাবড়া হয়ে গেল!

এক ম্যাচ, জোড়া ক্যাচ। কেকেআর ফিল্ডিংয়ে যেন বাড়তি প্রাণের ছোঁয়া। বাংলা নববর্ষের প্রথম দিনে ইডেনে ম্যাচ। আপাতত সব কিছু কেকেআরের পক্ষেই। ম্যাচ জেতার জন্য ভালো বোলিং, ব্যাটিং অবশ্যই জরুরি। কিন্তু পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং। কেকেআর শিবিরে দুটি ক্যাচ তেমনই। একটি রমনদীপ সিংয়ের। আর একটি কিপার ব্যাটার ফিল সল্টের।

কেকেআরের একাদশে রাখা হয়নি রিঙ্কু সিংকে। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় পরের দিকে। যদিও শুরুতে মনে হয়েছিল, দলের সেরা ফিল্ডারকে শুরুতে না নামানোর সিদ্ধান্ত বুমেরাং হতে পারে কেকেআরের। কিন্তু তাঁর অনুপস্থিতি ঢেকে দিলেন রমনদীপরা। তিনে ব্যাট করতে নেমেছিলেন দীপক হুডা। চূড়ান্ত সমালোচনায় থাকা মিচেল স্টার্ককে স্বস্তি দেন রমনদীপ।

স্টার্কের বোলিংয়ে ড্রাইভ করেছিলেন দীপক হুডা। যদিও ব্যাটে ঠিকঠাক সংযোগ হয়নি। পয়েন্টে ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য একটা ক্যাচ নেন রমনদীপ। তাঁর ক্যাচে মুগ্ধ কিং খানও। বোলার মিচেল স্টার্ক যেন বিশ্বাসই করে উঠতে পারছিলেন না। তবে এই ক্যাচেই ইতি নয়। আরও একটা অনবদ্য ক্যাচ অপেক্ষা করছিল।

লখনউ ইনিংসে ভরসা ছিলেন ক্যাপ্টেন লোকেশ রাহুল। এক দিক থেকে ইনিংস আগলে রাখছিলেন ক্যাপ্টেন। কিন্তু ইনিংস দীর্ঘ করার সুযোগই পাননি। মার্কাস স্টইনিসের উপর বাড়তি দায়িত্ব ছিল। স্টইনিসের কাছে বাড়তি সুযোগ ছিল কিছুটা সময় নিয়ে গিয়ার বদলানোর। কিন্তু ফিল সল্টের অবিশ্বাস্য ক্যাচে ফিরতে হয় তাঁকে। বরুণের বোলিং। বল ব্যাটে লেগে প্রথম স্লিপের দিকে। অনবদ্য ক্যাচ ফিল সল্টের। নিজের উপরই প্রচন্ড রাগে মাঠ ছাড়েন স্টইনিস।

Loading...
Unable to load recommendations.
Follow Us