AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy, Bengal: মুকেশের চার, অভিমন্যু-সুদীপের অবিচ্ছিন্ন জুটিতে চালকের আসনে বাংলা

Ranji Trophy 2024: প্রথম ইনিংস লিড নিয়ে ম্যাচে চালকের আসনে বাংলাই। এমনকি এখান থেকে সরাসরি জয়ের স্বপ্নও দেখছে বাংলা শিবির। ম্যাচের আর একদিন বাকি হলেও তা সম্ভব।

Ranji Trophy, Bengal: মুকেশের চার, অভিমন্যু-সুদীপের অবিচ্ছিন্ন জুটিতে চালকের আসনে বাংলা
Image Credit: CAB
| Updated on: Oct 13, 2024 | 8:38 PM
Share

রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ চলছে। বাংলা অভিযান শুরু করেছে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ম্যাচের প্রথম দিন ব্যাকফুটেই ছিল বাংলা। তবে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে। সৌজন্যে শাহবাজ আহমেদ। ম্যাচের তৃতীয় দিন তাঁকে যোগ্য সঙ্গ দিলেন পেসার মুকেশ কুমারও। প্রথম ইনিংস লিড নিয়ে ম্যাচে চালকের আসনে বাংলাই। এমনকি এখান থেকে সরাসরি জয়ের স্বপ্নও দেখছে বাংলা শিবির। ম্যাচের আর একদিন বাকি হলেও তা সম্ভব।

প্রথম ইনিংসে সুদীপ চট্টোপাধ্যায়। ৯০ রানের ইনিংস খেলেছিলেন সুদীপ ঘরামি। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় প্রবল চাপে পড়েছিল বাংলা শিবির। তার উপর দলীপ এবং ইরানি কাপে দুর্দান্ত ছন্দে থাকা অভিমন্যু ঈশ্বরণও ব্যর্থ প্রথম ইনিংসে। শেষ দিকে শাহবাজ আহমেদের ব্যাটিংয়ে ভর করে ৩১১ করে বাংলা। বল হাতেও ভরসা দিলেন শাহবাজ। দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গাতেই ছিল উত্তরপ্রদেশ। তাদের ক্যাপ্টেন আর্য জুয়েল ৯০ রানে ক্রিজে থাকায় চাপ ছিল বাংলা শিবিরে।

তৃতীয় দিন শাহবাজের পাশাপাশি দুর্দান্ত বোলিং মুকেশ কুমারের। উত্তরপ্রদেশ ক্যাপ্টেন আর্যকে ফেরান মুকেশই। এতেই স্বস্তি ফেরে বাংলা শিবিরে। মুকেশ-শাহবাজের পেস ও স্পিন জুটির অনবদ্য বোলিংয়ে ২৯২ রানেই শেষ উত্তরপ্রদেশ। প্রথম ইনিংসের মতো দুর্দান্ত শুরু সুদীপ চট্টোপাধ্যায়ের। সঙ্গ দিলেন অভিমন্যুও। দুই অভিজ্ঞ ওপেনার তৃতীয় দিনের শেষে অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেছেন ১৪১ রান। সুদীপ ৫৯ এবং অভিমন্যু ৫৯ রানে ক্রিজে রয়েছেন। সব মিলিয়ে বাংলার লিড ১৬০। তৃতীয় দিন এই লিড ৩০০ অবধি নিয়ে উত্তরপ্রদেশকে অলআউট করার চেষ্টা থাকবে বাংলার।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত