AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravi Shastri, IND vs AUS: এটাই সঠিক সময়… রোহিতদের বিশেষ পরামর্শ প্রাক্তন কোচের

ICC Men's Champions Trophy 2025: আইসিসি টুর্নামেন্টের নকআউটে আরও একবার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে নিয়ে আশা আশঙ্কা দুই-ই রয়েছে ভারতীয় শিবিরে। তার আগে রোহিতদের বিশেষ পরামর্শ দিলেন ভারতের বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার এবং কোচ।

Ravi Shastri, IND vs AUS: এটাই সঠিক সময়... রোহিতদের বিশেষ পরামর্শ প্রাক্তন কোচের
Image Credit: BCCI
| Updated on: Mar 03, 2025 | 6:21 PM
Share

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব শেষ। আর দুটো ধাপ। পেরোতে পারলেই ট্রফি। আগামী কাল দুবাইয়ে প্রথম সেমিফাইনাল। জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ এ-র সেরা দল হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অন্য দিকে, গ্রুপ বি-তে দ্বিতীয় হয়েছে অস্ট্রেলিয়া। দুবাইতে ভারতের প্রতিপক্ষ অজিরা। আইসিসি টুর্নামেন্টের নকআউটে আরও একবার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে নিয়ে আশা আশঙ্কা দুই-ই রয়েছে ভারতীয় শিবিরে। তার আগে রোহিতদের বিশেষ পরামর্শ দিলেন ভারতের বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী।

নিউজিল্যান্ড স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত খেলে। কয়েক মাস আগেই ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ক্লিনসুইপ করেছে তারা। ভারতের স্পিন জাল কোনও কাজে আসেনি। ফরম্যাট আলাদা হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ভয় ছিল স্পিনই। দুবাইয়ের পিচে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। নিউজিল্যান্ডের স্পিন আক্রমণও মন্দ নয়। কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দেন ভারতীয় স্পিনাররাই। প্রতিপক্ষর ১০টির মধ্যে ৯টি উইকেট স্পিনারদের দখলেই। এর মধ্যে পাঁচ উইকেট বরুণ চক্রবর্তীর।

সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় কম্বিনেশনে বদল করেছিল ভারত। চতুর্থ স্পিনার হিসেবে বরুণকে খেলানো হয়। ৪২ রান দিয়ে পাঁচ উইকেট। সেমিফাইনালেও চার স্পিনারের কম্বিনেশনে যাওয়া উচিত কি না, এই নিয়ে ধোঁয়াশা ভারতীয় শিবিরে। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলছেন, ‘ওর বোলিংয়ে মুগ্ধ। টিম ম্যানেজমেন্টকে ফুল মার্কস দিতেই হচ্ছে। দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছিল। বরুণ এমনই একজন, যে মাঝের ওভারে উইকেট দিতে পারে। আমার মনে হয়, এটাই সঠিক সময় ওকে কাজে লাগানোর। পাঁচ উইকেট নিয়েছে। একাদশে ওর জায়গা ধরে রাখা উচিত।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিধ্বংসী বোলিং করেছিলেন। এরপরই ওয়ান ডে সিরিজেও যোগ করা হয় বরুণকে। খেলেছিলেন একটিই ম্যাচ। শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও জায়গা হয়। আর প্রথম সুযোগেই ফাইফার। সাম্প্রতিক ফর্মের জেরেই বরুণকে খেলানো উচিত বলে মনে করেন রবি শাস্ত্রী।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো