AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: দিঘার আকাশে ফুটে উঠল দেবীর প্রতিকৃতি, প্রথমবার এক অন্য রূপ দেখল সৈকত শহর

Digha Drone: রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত এই বিশেষ উৎসবে আলোক প্রদর্শনীর পাশাপাশি ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে নিয়ে আয়োজিত জমজমাট মিউজিক্যাল কনসার্ট। সুর ও আলোর এই যুগলবন্দিতে মুগ্ধ হন দর্শকরা।

Digha: দিঘার আকাশে ফুটে উঠল দেবীর প্রতিকৃতি, প্রথমবার এক অন্য রূপ দেখল সৈকত শহর
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 16, 2026 | 9:20 AM
Share

দিঘা: বাঙালির পছন্দের পর্যটন-গন্তব্যের তালিকায় উপরের দিকেই থাকে দিঘা। শখ ও সাধ্য দুইই মেটাতে পারে এই শহর। পুজোর ছুটিতেও দিঘায় পর্যটনের ভিড় থাকে চোখে পড়ার মতো। এবার সেই শহরের চেহারায় একেবারে নতুনত্বের ছোঁয়া। যা কখনও দেখেনি দিঘা (Digha), এবার সেটাই দেখা গেল। রাতের আকাশে ফুটে উঠল দেবীর প্রতিকৃতি। প্রথমবার এক অন্য রূপ দেখল সৈকত শহর।

পঞ্চমীতে রাতের দিঘার আকাশে চলল ড্রোনের খেলা। বৃহস্পতিবার দুর্গোৎসবের শুরুতেই পর্যটন নগরী দিঘায় আয়োজিত হল এক নয়নাভিরাম ড্রোন শো। ড্রোনের ডানায় ফুটে উঠল ‘শারদ শুভেচ্ছা’ সহ চমৎকার সব আলোকচিত্র। দিঘা হাসপাতাল সংলগ্ন মাঠে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে।

রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত এই বিশেষ উৎসবে আলোক প্রদর্শনীর পাশাপাশি ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে নিয়ে আয়োজিত জমজমাট মিউজিক্যাল কনসার্ট। সুর ও আলোর এই যুগলবন্দিতে মুগ্ধ হন দর্শকরা।

Large Image Digha (10)

রাজ্য সরকারের উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় নিউ দিঘা সমুদ্র সৈকতে দুদিনের জমজমাট ‘মায়ের আগমনী’ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রাজ্যের ৬টি নির্বাচিত জায়গায় সরকারি উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এই উৎসবের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, রাজ্যের সেচ দফতরের মন্ত্রী অরূপকুমার দাস, জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, চন্দ্রশেখর মণ্ডল, অতিরিক্ত জেলাশাসক তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ধুমাল প্রতীক অশোক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Follow Us