AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইপিএলের সংসারে রোহিত, চাহালরা

এর মধ্যেই আইপিএলের প্রস্তুতি সারতে তৈরি ফ্র্যাঞ্চাইজি দলগুলি। মুম্বইয়ের (Mumbai Indians) সংসারে রোহিত (Rohit Sharma), পান্ডিয়াদের যোগ দেওয়ার ভিডিও টুইট করে মুম্বই ইন্ডিয়ান্স। ৯ এপ্রিল বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করছে ৫ বারের চ্যাম্পিয়নরা

আইপিএলের সংসারে রোহিত, চাহালরা
মুম্বইয়ের সংসারে হিটম্যান। ছবি: টুইটার
| Updated on: Mar 30, 2021 | 2:10 PM
Share

কলকাতা: দেশের জার্সিতে পারফর্ম করার পালা শেষ। এ বার নজরে আইপিএল (IPL)। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেই আজ ভোররাতে মুম্বই শিবিরে যোগ দেন সূর্যকুমার যাদব, হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া। আজ সকালে মুম্বইয়ের সংসারে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও।

আরও পড়ুন: অলিম্পিকের টেস্ট ইভেন্টে নামতে পারবেন বিদেশি অ্যাথলিটরা

হাতে সময় কম। এর মধ্যেই আইপিএলের প্রস্তুতি সারতে তৈরি ফ্র্যাঞ্চাইজি দলগুলি। মুম্বইয়ের (Mumbai Indians) সংসারে রোহিত (Rohit Sharma), পান্ডিয়াদের যোগ দেওয়ার ভিডিও টুইট করে মুম্বই ইন্ডিয়ান্স। ৯ এপ্রিল বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করছে ৫ বারের চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডকে হারিয়েই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। কোনও বিশ্রাম নয়, জিমেই গা ঘামান আরসিবি অধিনায়ক। একবারও আইপিএল জেতেনি বেঙ্গালোর। তাই এ বার বাড়তি চ্যালেঞ্জ নিয়েই আইপিএলে নামতে মরিয়া কোহলিরা।

আজ সকালেই আরসিবির সংসারে যোগ দিলেন যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ। চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) সংসারে যোগ দিলেন জনি বেয়ারস্টো। চেন্নাইয়ে প্রস্তুতি শিবির করেছে আরসিবিও। তাই একই বিমানে করে নিজেদের আইপিএল সংসারে যোগ দেন চাহাল, সিরাজ, বেয়ারস্টোরা।

মুম্বইয়ে ঘাঁটি বেঁধেছে কলকাতা নাইট রাইডার্সও (KKR)। আজ সকালেই নাইটদের সংসারে যোগ দিলেন প্রসিধ কৃষ্ণা ও শুভমন গিল। যোগ দিলেন ইয়ন মর্গ্যানও। এ দিকে আজ সকালে রঙের উৎসবে সামিল হন কমলেশ নাগারকোটি, রাহুল ত্রিপাঠীরা। নাইটদের হয়ে অনুশীলন শুরু করে দিলেন বেন কাটিং।

দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সংসারে যোগ দিলেন ঋষভ পন্থ, স্যাম বিলিংস এবং টম কারান। আজ সকালে দিল্লি শিবিরে যোগ দেন কোচ রিকি পন্টিংও। চেন্নাই সুপার কিংসের (CK) শিবিরে যোগ দিলেন স্যাম কারান আর মঈন আলি।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন