Rohit Sharma: ভিডিয়ো: রোহিত সামনে আসতেই চেয়ার ছেড়ে তড়াক করে উঠলেন শ্রেয়স, তারপর…

Watch Video: নেটদুনিয়ায় ঘুরছে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের এক ভিডিয়ো। যেখানে দেখা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মা সামনে আসতেই চেয়ার ছেড়ে উঠে পড়েন শ্রেয়স। তারপর তিনি যা করেন, সেই আচরণ নিয়ে চলছে জোর চর্চা।

Rohit Sharma: ভিডিয়ো: রোহিত সামনে আসতেই চেয়ার ছেড়ে তড়াক করে উঠলেন শ্রেয়স, তারপর...
Rohit Sharma: ভিডিয়ো: রোহিত সামনে আসতেই চেয়ার ছেড়ে তড়াক করে উঠলেন শ্রেয়স, তারপর...

Aug 22, 2024 | 6:36 PM

কলকাতা: মায়ানগরীতে অনুষ্ঠিত হল সিয়েট ক্রিকেট পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে বসেছিল চাঁদের হাট। সেখানে ছিলেন ভারতের একাধিক ক্রিকেটার। পাশাপাশি ক্রিকেট বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার মুম্বইয়ের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) সস্ত্রীক দেখা যায় সেখানে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ওই অনুষ্ঠানের এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে রোহিত শর্মা সামনে আসতেই চেয়ার ছেড়ে ততক্ষণাৎ উঠে পড়েন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নাইট ক্যাপ্টেনের এই আচরণ মন ছুঁয়েছে ক্রিকেট প্রেমীদের।

ঠিক কী কারণে রোহিত সামনে আসতেই চেয়ার ছেড়ে দেন শ্রেয়স?

আসলে ভারতের ক্যাপ্টেনের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই শ্রেয়স নিজের চেয়ার ছেড়ে ওঠেন। এবং সেখানে রোহিতকে বসার কথা বলেন। নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, রোহিত অবশ্য শ্রেয়সকে বলতে থাকেন সেই চেয়ারে পুনরায় বসার জন্য। এরপর পরের একটি চেয়ারে দেখা যায় রোহিতের স্ত্রী ঋতিকা সজদে বসেন। তাঁর ঠিক পাশে গিয়ে বসেন হিটম্যান।

সোশ্যাল মিডিয়ায় শ্রেয়স আইয়ারের ওই ভিডিয়োটি নিয়ে চর্চা চলছে। তাঁর অভিব্যক্তি বলে দিচ্ছিল, তিনি ক্যাপ্টেন রোহিত শর্মাকে কতটা সম্মান করেন। আর হিটম্যান নিজে টিমে সেই জায়গাটা করে নিয়েছেন। উল্লেখ্য, ভারত অধিনায়ক রোহিত শর্মা ওই অনুষ্ঠানে পুরুষদের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us