KKR vs RCB, IPL 2024: বিরাটদের বিরুদ্ধে তীব্র গরমের ফায়দা নিতে ফন্দি KKR ক্যাপ্টেন শ্রেয়সের

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, IPL 2024: রবিবাসরীয় ম্যাচে নাইটদের প্রতিপক্ষ আরসিবি। ইডেনের গ্যালারিতে থাকা একাধিক দর্শকরা যে বিরাট কোহলির জন্য গলা ফাটাবেন, তা বলার অপেক্ষা রাখে না। কারণ গ্যালারির ইতিউতি একদিকে বেগুনি-সোনালি জার্সিধারীদের যেমন দেখা গেল, ঠিক তেমনই আরসিবির জার্সি পরা দর্শকদেরও দেখা গিয়েছে।

KKR vs RCB, IPL 2024: বিরাটদের বিরুদ্ধে তীব্র গরমের ফায়দা নিতে ফন্দি KKR ক্যাপ্টেন শ্রেয়সের
KKR vs RCB, IPL 2024: বিরাটদের বিরুদ্ধে তীব্র গরমের ফায়দা নিতে ফন্দি KKR ক্যাপ্টেন শ্রেয়সেরImage Credit source: KKR and RCB

Apr 21, 2024 | 3:32 PM

কলকাতা: তীব্র তাপপ্রবাহে প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু তারপরও ইডেন গার্ডেন্সে ভিড় করেছেন তিলোত্তমার ক্রিকেট প্রেমীরা। শুধু কলকাতাবাসীরাই আজ ইডেনে ভিড় জমিয়েছেন তেমনটা নয়। ক্রিকেটের নন্দনকাননে কেকেআরের (KKR) ম্যাচ থাকলেই অনেক দূর থেকে দর্শকরা আসেন খেলা দেখছে। আজকের ম্যাচে নাইটদের প্রতিপক্ষ আরসিবি (RCB)। ইডেনের গ্যালারিতে থাকা একাধিক দর্শকরা যে বিরাট কোহলির (Virat Kohli) জন্য গলা ফাটাবেন, তা বলার অপেক্ষা রাখে না। কারণ গ্যালারির ইতিউতি একদিকে বেগুনি-সোনালি জার্সিধারীদের যেমন দেখা গেল, ঠিক তেমনই আরসিবির জার্সি পরা দর্শকদেরও দেখা গিয়েছে। আজ অবশ্য সবুজ জার্সি পরে মাঠে নেমেছেন বিরাট-কার্তিকরা।

ইডেনে টস জিতে প্রথমে কেকেআরকে ব্যাটিংয়ে পাঠালেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। টসের পর ডু’প্লেসি বলেন, ‘আমরা রান তাড়া করব। এই মাঠ রান তাড়ার জন্য শ্রেয়। গতকাল মাঠে আসার এক ঘণ্টা পর মনে হয়েছিল তাপমাত্রায় পরিবর্তন হয়েছে। একটা ম্যাচ জিতে পরিস্থিতি বদলাতে চাই।’ এরপর ডু’প্লেসি জানান, আজ একাদশে ক্যামেরন গ্রিন, মহম্মদ সিরাজ ও করণ শর্মাও ফিরেছেন।

টসের পর কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স বলেন, ‘আমরা এর আগে বিকেলের ম্যাচে এখানে খেলেছি। দেখা যাক ওদের কী ভাবে আমরা ক্লান্ত করে দিতে পারি। আমরা কী ভাবে শুরু করছি, সেটা বড় কথা নয়। শেষটা কেমন করছি সেটাই আসল। একাদশে কোনও পরিবর্তন নেই। উইকেট হয়তো পরের দিকে বদলাতে পারে। কিন্তু আমরা টিম মিটিংয়ে যে আলোচনা করেছি, তা কাজে লাগাতে পারি তা হলে জিততে পারি।’

বিকেলের ম্যাচ খেলা অনেক সময় চাপের। বিশেষ করে যখন তাপপ্রবাহের সতর্কতা থাকে। রবিবার অর্থাৎ আজ যেমন কলকাতায় রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। অর্থাৎ আজ ইডেনে তিন প্রতিপক্ষর (কেকেআর, আরসিবি আর তীব্র গরম) লড়াই। চলতি আইপিএলে প্রথম পর্বের সাক্ষাতে বিরাটদের তাঁদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল গৌতম গম্ভীরের কেকেআর। টানা ৫ ম্যাচ হেরে বিধ্বস্ত আরসিবি। এই পরিস্থিতিতে আজ ইডেনে বিরাট-ডু’প্লেসিরা জিততে পারেন কিনা সেটাই দেখার।

কেকেআরের একাদশ – ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা।

ইমপ্যাক্ট পরিবর্ত – সূয়াশ সর্মা, অনুকূল রায়, মনীশ পান্ডে, বৈভব আরোরা, রহমানউল্লাহ গুরবাজ।

আরসিবির একাদশ – বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), উইল জ্যাকস, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), করণ শর্মা, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন ও যশ দয়াল।

ইমপ্যাক্ট পরিবর্ত – সূয়াশ প্রভুদেশাই, অনুজ রাওয়াত, হিমাংশু শর্মা, বিজয়কুমার বিশাখ, স্বপ্নিল সিং।

 

Follow Us