AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: ‘গোলাপি’ ম্যাচে বলই করলেন না বুমরা, কন্টাসের সেঞ্চুরিতে ভারতের টার্গেট কত?

গোলাপি বলে প্রস্তুতির জন্য ভারতীয় ক্রিকেটারদের হাতে ছিল ঠিক ৫০ ওভার। প্রথমত বৃষ্টির কারণে ২ দিনের প্রস্তুতি ম্যাচের পুরো একদিন নষ্ট হয়েছিল। দ্বিতীয় দিন ম্যাচ শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির কারণে বাধা তৈরি হয়। যার ফলে ওভার কমে ৪৬ এ দাঁড়ায়।

IND vs AUS: 'গোলাপি' ম্যাচে বলই করলেন না বুমরা, কন্টাসের সেঞ্চুরিতে ভারতের টার্গেট কত?
IND vs AUS: 'গোলাপি' ম্যাচে বলই করলেন না বুমরা, কন্টাসের সেঞ্চুরিতে ভারতের টার্গেট কত?Image Credit: BCCI, X
| Updated on: Dec 01, 2024 | 2:12 PM
Share

কলকাতা: টিম ইন্ডিয়ার বোলাররা পিঙ্ক বলে খেলার জন্য কতটা তৈরি? ক্যানবেরায় ভারত-প্রধানমন্ত্রী একাদশ প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাটিং করেছেন অজি ক্রিকেটাররা। ফলে, টিম ইন্ডিয়ার (Team India) বোলারদের পিঙ্ক বল টেস্ট (Pink Ball Test) হয়েছে রবিবার সকাল সকাল (ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হয়েছে সকাল ৯.১০)। গোলাপি বলে প্রস্তুতির জন্য ভারতীয় ক্রিকেটারদের হাতে ছিল ঠিক ৫০ ওভার। প্রথমত বৃষ্টির কারণে ২ দিনের প্রস্তুতি ম্যাচের পুরো একদিন নষ্ট হয়েছিল। দ্বিতীয় দিন ম্যাচ শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির কারণে বাধা তৈরি হয়। যার ফলে ওভার কমে ৪৬ এ দাঁড়ায়। তাতে কেমন প্রস্তুতি হল ভারতের বোলারদের? জসপ্রীত বুমরাকে তো প্র্যাক্টিস ম্যাচে বল হাতে দেখাই গেল না। আর অপরদিকে অজি তরুণ তুর্কি হাঁকালেন সেঞ্চুরি। রোহিতদের সামনে এ বার টার্গেট কত?

গোলাপি বলে প্রস্তুতি ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন হর্ষিত রানা। তিনি ৬ ডেলিভারিতে ৪ উইকেট তুলে নেন। বাংলার পেসার আকাশ দীপ নেন ২টি উইকেট। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ। এরপর ষষ্ঠ ওভারে আকাশ দীপ তুলে নেন জেডেন গুডউইনের উইকেট। এই ম্যাচে একটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা। এ ম্যাচে একটিও বল করেননি ভারতের সিনিয়র তারকা পেসার জসপ্রীত বুমরা। কারণ আলাদা করে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি।

ওপেনার স্যাম কন্টাস ভারতের বিরুদ্ধে ৯৭ বলে ১০৭ রানের ইনিংস উপহার দেন। ৯০ বলে সেঞ্চুরি করেন বছর ১৯ এর স্যাম কন্টাস। বর্ডার গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার ওপেনিং স্লটে ফ্রন্টরানার ছিলেন স্যাম কন্টাস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো খেলেছিলেন। শেফিল্ড শিল্ডে এক ম্যাচে পরপর ২ ইনিংসে সেঞ্চুরিও করেছিলেন স্যাম কন্টাস। কিন্তু ভারত এ টিমের হয়ে নাথান ম্যাকসোয়েনি ভালো খেলায় মূল টিমে তিনি সুযোগ পান। তিনে ব্যাট করেন তিনি। যেহেতু অভিজ্ঞতা রয়েছে তাই তাঁকে ওপেনিং স্লটের জন্য নেওয়া হয়।

একদিকে একের পর এক উইকেট পড়লেও স্যাম কন্টাস ক্রিজ কামড়ে পড়ে থাকেন। বোলিংয়ে পরিবর্তন করেও সেভাবে লাভ হয়নি। অবশেষে ৩৮তম ওভারে স্যাম কন্টাসের উইকেট তুলে নেন আকাশ দীপ। বাংলার পেসার ১০ ওভারে ৫৮ রান দিয়ে ২ উইকেট তোলেন। ৪৬ ওভার পুরো বল করতে পারেননি ভারতের বোলাররা। ৪৩.২ ওভারে ২৪০ রানে অলআউট হয় প্রধানমন্ত্রী একাদশ। রোহিত-বিরাটদের সামনে এ বার টার্গেট ২৪১।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?