AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সচিনের আরোগ্য কামনা করে ট্রোলড শোয়েব

এভাবে ট্রোলের (Troll) মুখে পড়তে হবে বলে কি আর জানতেন শোয়েব (Shoaib Akhtar)? না হলে হয়তো একটু অন্য ভাবেই আরোগ্য কামনার বার্তা জানাতেন।

সচিনের আরোগ্য কামনা করে ট্রোলড শোয়েব
সৌজন্যে-শোয়েব আখতার টুইটার
| Updated on: Apr 01, 2021 | 5:23 PM
Share

মুম্বই: করোনায় (COVID-19) আক্রান্ত হওয়ার পর দেশ বিদেশ থেকে আরোগ্য কামনার বার্তা পেয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ওয়াঘার ওপার থেকে সচিনের আরোগ্য কামনা করে টুইট করেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar)। আর সেই টুইট করেই ট্রোলের মুখে পাক-ক্রিকেটার।

শোয়েব টুইটে লেখেন, “মাঠের মধ্যে আমার অন্যতম প্রিয় প্রতিদ্বন্দ্বী। বন্ধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।” এত দূর অবধি ঠিক ছিল। কিন্তু সচিনের কয়েকজন ভক্ত মানতে নারাজ যে শোয়েবের সঙ্গে সচিনের বেশি প্রতিদ্বন্দ্বিতা ছিল। ২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের ফাস্ট বোলারদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই তালিকায় ছিলেন শোয়েব আখতার, ওয়াকর ইউনিস এবং ওয়াসিম আক্রমের মতো বোলাররা।

আরও পড়ুন: ওসাকায় অলিম্পিকের মশালদৌড় বন্ধের দাবি

সচিনকে নিজের প্রতিদ্বন্দ্বী বলার জন্য শোয়েবকে টুইটারে সচিনের এক ভক্ত বলেন,”শোয়েব ভাই তুমি শুধু ফাস্ট এবং কখনও তুমি সচিনের প্রতিদ্বন্দ্বী ছিলে না। সচিন অ্যামব্রোস, ম্যাকগ্রা, ওয়াসিম, ভাস, ডোনাল্ড, স্টেইন, ক্যাডিক, লি ও আরও অনেক কিংবদন্তি বোলারদের খেলেছেন। অপনি শুধুমাত্র একজন বোলার ছিলেন আর কিছু না…”

সচিনের এক ভক্ত তো আবার বলেছেন, “সত্যি বলতে কি… সচিনের প্রতিদ্বন্দ্বিতা তোমার সঙ্গে নয়, আক্রম আর ইউনিসের সঙ্গে ছিল।” এভাবে ট্রোলের মুখে পড়তে হবে বলে কি আর জানতেন শোয়েব? না হলে হয়তো একটু অন্য ভাবেই আরোগ্য কামনার বার্তা জানাতেন।

আরও পড়ুন: চেন্নাইয়ে আরসিবির বায়ো বাবলে বিরাট-এবিডি

Follow Us
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন