AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে চোটে নেই শুভমন, শিকে ছিঁড়ল সরফরাজ খানের

India vs New Zealand, 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বেঙ্গালুরু টেস্টে খেলা হচ্ছে না শুভমন গিলের (Shubman Gill)।

IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে চোটে নেই শুভমন, শিকে ছিঁড়ল সরফরাজ খানের
IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে চোটে নেই শুভমন, শিকে ছিঁড়ল সরফরাজ খানেরImage Credit: PTI FILE
| Updated on: Oct 17, 2024 | 9:53 AM
Share

কলকাতা: বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে ধুরে গিয়েছিল। দ্বিতীয় দিন নির্ধারিত সময়ে টস হয়েছে। ম্যাচও শুরু হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বেঙ্গালুরু টেস্টে খেলা হচ্ছে না শুভমন গিলের (Shubman Gill)। টসের পর রোহিত জানান, ঘাড়ে ব্যথার কারণে এই টেস্টে খেলা হচ্ছে না তাঁর। বোর্ডের পক্ষ থেকেও অফিসিয়াল বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। শুভমনের জায়গায় কিউয়িদের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে একাদশে সুযোগ পেয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। তিনে নামার সম্ভবনা রয়েছে লোকেশ রাহুলের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে রোহিত বলেন, ‘কয়েকদিন ধরে পিচ কভারে ঢাকা ছিল। বুঝতে পারছি শুরুটা একটু কঠিন হবে। সেটা মাথায় রয়েছে। আমরা স্কোরবোর্ডে বেশ কিছু রান জুড়তে চাই। একটা দিন নষ্ট হয়েছে, যেটা খারাপ হল। খেলার জন্য আর চারটে দিন রয়েছে। আর এই চারদিনে অনেক কিছু হতে পারে। শেষ কয়েকটা টেস্টে আমরা ভালো খেলেছি। সেখান থেকে আত্মবিশ্বাস জড়ো করে এই সিরিজ খেলছি। শুভমন গিল একাদশে নেই। সরফরাজ খান সুযোগ পেয়েছে। আকাশদীপের জায়গায় একাদশে এসেছে কুলদীপ যাদব।’

বেঙ্গালুরুতে টসের পর কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘আমরাও প্রথমে ব্যাটিং করতাম। উইকেট তিনদিন ধরে কভারে ঢাকা ছিল। টেস্ট ম্যাচটা শক্ত হতে চলেছে। শ্রীলঙ্কা সফর থেকে এগিয়ে এসেছি আমরা। তবে প্রস্তুতি খুব একটা ভালো হয়নি। আমরা আউটডোর অনুশীলনের বেশি সুযোগ পাইনি।’

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...