IPL 2024: ১০ টাকায় দেখা গেল ধোনি-কোহলি দ্বৈরথ, কারণ জানলে চমকে যাবেন
Watch Video: আইপিএলের গত মরসুমে দেখা গিয়েছিল চেন্নাই সুপার কিংসের এক ম্যাচের জন্য বিরাট লাইন পড়েছিল। যেখানে নজর কেড়েছিলেন একাধিক মাঝবয়সী এবং বয়স্ক মহিলারা। যাঁরা জানিয়েছিলেন, কোন টিমের খেলা তা তাঁরা জানেন না। কিন্তু সকাল থেকে লাইন দিয়ে টিকিট কাটতে এসেছেন। ১৭তম আইপিএল চলছে। এখনও অবশ্য এই ধরণের কোনও খবর সামনে আসেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে অনেকের চোখ উঠছে কপালে।

কলকাতা: আইপিএলের (IPL) মরসুমে বিভিন্ন ম্যাচের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। একাধিক ম্যাচের জন্য বিভিন্ন জায়গায় মারামারি, হাতাহাতিও হয়। বিভিন্ন স্টেডিয়ামে মিলিয়ে মিশিয়ে টিকিটের দাম রাখা হয়। আইপিএলের গত মরসুমে দেখা গিয়েছিল চেন্নাই সুপার কিংসের এক ম্যাচের জন্য বিরাট লাইন পড়েছিল। যেখানে নজর কেড়েছিলেন একাধিক মাঝবয়সী এবং বয়স্ক মহিলারা। যাঁরা জানিয়েছিলেন, কোন টিমের খেলা তা তাঁরা জানেন না। কিন্তু সকাল থেকে লাইন দিয়ে টিকিট কাটতে এসেছেন। ১৭তম আইপিএল চলছে। এখনও অবশ্য এই ধরণের কোনও খবর সামনে আসেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে অনেকের চোখ উঠছে কপালে।
সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে কয়েকজন চেন্নাইয়ের এক রেল স্টেশন থেকে দেখছেন সিএসকের খেলা। ম্যাচটি ছিল এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ। অনেকেই ভাবতে পারেন, রেল স্টেশনে থাকা টেলিভিশনে হয়তো ম্যাচ দেখছিলেন কিছু ব্যক্তি। তা কিন্তু নয়। ওই ভাইরাল হওয়া ভিডিয়ো অনুযায়ী, বেশ কয়েকজন ব্যক্তি এমএ চিদাম্বরম স্টেডিয়াম সংলগ্ন চেন্নাইয়ের এক স্টেশন থেকে দেখছিলেন সিএসকের ম্যাচ। রেল স্টেশনে কয়েকটি ছোট ছোট খোপের মতো ডিজাইন রয়েছে। তারই পাশে ভিড় জমিয়েছিলেন কয়েকজন। সেখান থেকে কেউ কেউ আবার মোবাইল ক্যামেরা চালু করে তা জুম করে খেলা দেখছিলেন। ওই ভিডিয়োতে উল্লেখ রয়েছে, চিপক স্টেডিয়ামের টিকিটের দাম ১৫ হাজার টাকা। আর চিপক রেল স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা। ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।
CHEPAUK STADIUM TICKET = Rs. 15,000
CHEPAUK STATION PLATFORM TICKET = Rs.10#CSKvsGT pic.twitter.com/2zDMDfSDKF
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) March 26, 2024
ওই ভিডিয়োতে অনেকে মজার মজার কমেন্ট করেছেন। এক X ব্যবহারকারী লিখেছেন, ‘এ বার সকলে প্ল্যাটফর্ম ভরাবেন।’ আর একজন X ব্যবহারকারী লিখেছেন, ‘এই পাগলামি থামবে না। কিন্তু এ ভাবে খেলা দেখার আনন্দটাও আলাদা।’
Now everyone will fill that platform 😂😂😂
— Arav_debonair (@AravDebonair) March 26, 2024
This craze will never end. But this having some kind of happiness to watch like this
— Mohandass (@mohandass1989) March 27, 2024
