T20 World Cup : দুরন্ত ইনিংস মার্কর‍্যামের, শেষ চারে প্রোটিয়ারা

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন সত্যিই দক্ষিণ আফ্রিকার পক্ষে হয়ে দাঁড়িয়েছে। আগের ম্যাচেই ভারতকে হারিয়েছিল তারা। আজ এই মাঠেই টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মার্কর‍্যাম। শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

T20 World Cup : দুরন্ত ইনিংস মার্কর‍্যামের, শেষ চারে প্রোটিয়ারা
Image Credit source: Getty Images

| Edited By: Tapasi Dutta

Feb 26, 2026 | 8:13 PM

কলকাতা : কিছুক্ষন আগেই জিম্বাবোয়ের বিরুদ্ধে চিপকে নেমেছেন সূর্যকুমার যাদবরা। তার আগে ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর। ওয়েস্ট ইন্ডিজকেউইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে শেষ চারে উঠে গেল প্রোটিয়ারাউল্টো দিকে, রান রেট কমে গেল ওয়েস্ট ইন্ডিজের। শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে হারলেই বিদায় ঘটে যাবে ক্যারিবিয়ানদেরম্যাচের আগে ক্যারিবিয়ানদের রান রেট ছিল +৫.৩৫। হারের ফলে রান রেট কমে দাঁড়িয়েছে +১.৭৯। এমতাবস্থায় একটু হলেও ফুরফুরে মেজাজে নামবেন সূর্যরা

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন সত্যিই দক্ষিণ আফ্রিকার পক্ষে হয়ে দাঁড়িয়েছে। আগের ম্যাচেই ভারতকে হারিয়েছিল তারা। আজ এই মাঠেই টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মার্কর‍্যাম। শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজএকসময় ৬০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন রোমারিও শেফার্ড। ৩৭ বল খেলে তিনি অপরাজিত থাকেন ৫২ রানে। তাঁকে সাহায্য করেছেন জেসন হোল্ডার। তিনি করেছেন ৩১ বলে ৪৯। তাঁদের ইনিংসের সুবাদেই ১৭৬ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় জিম্বাবোয়ে। জবাবে ব্যাটে নেমে নিজেদের শক্তি প্রদর্শন করল প্রোটিয়া ব্রিগেড। ৯ ওভারের মধ্যেই ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে তারা। ভাল শুরু করেও আউট হয়ে যান কুইন্টন ডি’কক (৪৭)। তিনে নেমে রায়ান রিকলটন শুরু থেকেই প্রহার করতে শুরু করেন ক্যারিবিয়ান বোলারদের। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক আইডেন মার্কর‍্যাম তিনি নট আউট থাকেন ৮২ রানে। তাঁদের যুগলবন্দীতেই ২৩ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় দক্ষিণ আফ্রিকা।

আজ ওয়েস্ট ইন্ডিজ জিতলেই বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যেত ভারতের। তাদের হারের ফলে এখনও বেঁচে ভারতের আশা। ভারতকে আজ জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারাতে হবে। শেষ ম্যাচে বড় ব্যবধানে হারাতে হবে ক্যারিবিয়ানদের তাহলেই আবার শেষ চারে পৌঁছে যাবেন অভিষেকরা