AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs South Africa: ৭ রানের জন্য সেঞ্চুরি মিস মার্কোর, পাহাড়সম রান তুলে থামল প্রোটিয়ারা; ভারত কোথায় দাঁড়িয়ে?

IND vs SA, 2nd Test: গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি ভারতীয় বোলাররা। তার প্রমাণ প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৪৮৯ রান। এ বার দেখার গুয়াহাটি টেস্টের তৃতীয় দিন ভারতীয় ব্যাটাররা কেমন পারফর্ম করেন।

India vs South Africa: ৭ রানের জন্য সেঞ্চুরি মিস মার্কোর, পাহাড়সম রান তুলে থামল প্রোটিয়ারা; ভারত কোথায় দাঁড়িয়ে?
৭ রানের জন্য সেঞ্চুরি মিস মার্কোর, পাহাড়সম রান তুলে থামল প্রোটিয়ারা; ভারত কোথায় দাঁড়িয়ে?Image Credit: PTI
| Updated on: Nov 23, 2025 | 4:37 PM
Share

কলকাতা: একটা সময় ক্রিকেট মহলে আলোচনা হচ্ছিল গুয়াহাটিতে প্রথম ইনিংসে ৫০০ রান করে থামবে প্রোটিয়ারা। যেভাবে খেলছিলেন মার্কো জ্যানসেন, সেনুরান মুথুস্বামীরা তাতে স্কোরবোর্ডে ৫০০ জ্বলজ্বল করাটা কঠিন ছিল না। কিন্তু লাঞ্চ বিরতির পর মহম্মদ সিরাজ দক্ষিণ আফ্রিকার (South Africa) অলরাউন্ডার মুথুস্বামীর উইকেট তুলে নিতে সক্ষম হন। তাতেই খানিক ছন্দপতন হয়। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকাকে দমানো যায়নি। দ্বিতীয় দিনের শেষে বলা যায়, প্রোটিয়ারা ভাল জায়গাতেই রয়েছে। আর ভারতের (India) অবস্থা কেমন?

মুথুস্বামী ১০৯ রানের ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়েন। তারপর সাইমন হারমারের সঙ্গে জুটি বাঁধেন মার্কো জ্যানসেন। তাতে ওঠে ৩০ বলে ৩১ রান। আর দশম উইকেটে কেশব মহারাজকে সঙ্গে নিয়ে মার্কো এগিয়ে যেতে থাকেন। এই জুটি আরও ২৭ রান যোগ করে। আর কিছুক্ষণ ক্রিজে কাটিয়ে দিতে পারলে জ্যানসেন সেঞ্চুরিও করে ফেলতেন। ৯১ বলে ৯৩ করে থামেন তিনি। আর মাত্র ৭ রান করলেই টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করে ফেলতেন। সব মিলিয়ে ৪৮৯ রানে প্রথম ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা।

ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান তারকা সেনুরান মুথুস্বামী টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরির পর বলেন, ‘হাউসফুল গ্যালারির সামনে এই মুহূর্তটা সত্যিই বিশেষ। দলের হয়ে অবদান রাখতে পেরে আমি গর্বিত। শুধু পার্টনারশিপ গড়তে হত আর ইনিংসটা বড় করতে হত। মার্কো অসাধারণ। আর বাকিরাও ভাল খেলেছে।’

গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি ভারতীয় বোলাররা। তার প্রমাণ প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৪৮৯ রান। এরপর ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলেছে ৯ রান। ২৩ বল খেলে ৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন যশস্বী জয়সওয়াল। আর ১৪ বলে ২ রান করে নট আউট লোকেশ রাহুল। এ বার দেখার গুয়াহাটি টেস্টের তৃতীয় দিন ভারতীয় ব্যাটাররা কেমন পারফর্ম করেন।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?