Matheesha Pathirana: এখনও সব শেষ হয়ে যায়নি…আশাবাদী ‘বেবি মালিঙ্গা!’

IPL 2026: আইপিএলে এখনও অবধি দুঃস্বপ্নের শুরু করেছে কেকেআর। ৭ ম্যাচ খেলে ১ জয় সহ ৫ ম্যাচেই হেরেছে নাইটরা। পয়েন্টস টেবিলেও সবার নিচে রয়েছে কেকেআর। এখন থেকে প্লেঅফ খেলতে গেলে বাকি ৭ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই জিততে হবে নাইটদের।

Matheesha Pathirana: এখনও সব শেষ হয়ে যায়নি...আশাবাদী বেবি মালিঙ্গা!
Matheesha Pathirana is still hopeful about KKRs chances in the play offs.Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 22, 2026 | 12:33 PM

কলকাতা : দিনকয়েক আগেই শহরে এসেছিলেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। তাঁকে নিয়ে শাহরুখ খানের সিনেমা ‘কভি খুশি কভি গম’ -এর আদলে একটি সুন্দর রিল বানিয়েছে কেকেআর। চোট থেকে এসেই ট্রেনিংয়ে নেমে পড়েছিলেন পাথিরানা। এবার দলকে নিয়েও আশাবাদী ‘বেবি মালিঙ্গা’।

একটি ভিডিওতে পাথিরানা জানিয়েছেন,এখনও সবকিছু শেষ হয়নি কেকেআরের। কিন্তু যদি তাঁরা চেষ্টা করেন, আইপিএলে ভাল ফল করা সম্ভব। তার জন্য যা যা করা দরকার, করতে রাজি তাঁর দল। তাঁর কথায়,”আমি ব্যক্তিগত টার্গেট নিয়ে খেলতে নামতে চাই না। তাই নিজের কোনও টার্গেট নেই এই বছরে। আমার একটাই লক্ষ্য, দলকে সাহায্য করা। চেষ্টা করতে হবে আমাদের। আমি নিজেও খুব এক্সসাইটেড। লম্বা অপেক্ষার পর আবার কেকেআর পরিবারে ঢুকতে পারলাম। নতুন টিম, নতুন পরিবেশ। আশা করি সব ভাল হবে।” কেকেআরের বোলিং বিভাগে রয়েছেন বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি, কার্তিক ত্যাগীরা। তাঁরা ক্রমাগত ব্যর্থ হওয়ায় খুব সম্ভবত ২৬ এপ্রিল লখনৌ দলের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে প্রথমবার নামতে পারেন পাথিরানা। তিনি এলে নিঃসন্দেহে দলের শক্তি বাড়বে। আগেই হর্ষিত রানা চোটের কারণে দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন। পাথিরানা খেললে তিনি স্বাভাবিকভাবেই দলের পেস বোলিংকে নেতৃত্ব দেবেন।

আইপিএলে এখনও অবধি দুঃস্বপ্নের শুরু করেছে কেকেআর। ৭ ম্যাচ খেলে ১ জয় সহ ৫ ম্যাচেই হেরেছে নাইটরা। পয়েন্টস টেবিলেও সবার নিচে রয়েছে কেকেআর। এখন থেকে প্লেঅফ খেলতে গেলে বাকি ৭ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই জিততে হবে নাইটদের। ২০২৪ সালে আরসিবি টানা ৬ ম্যাচ জিতে প্লে অফ খেলেছিল। এবছর কি সেই রেকর্ড ভাঙতে পারবে কেকেআর, নজর থাকবে সেই দিকেই।

Follow Us