T20 World Cup : অবশেষে এসেছে জয়, ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ গাভাসকর

২৫৭ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দে দেখা যায়নি জিম্বাবোয়েকে। একমাত্র ব্রায়ান বেনেট (৯৭ নট আউট) ভাল খেললেও পাশে পাননি কাউকে। ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানে থামে জিম্বাবোয়ের ইনিংস। ৭২ রানে জিতে রান রেট নামক আতঙ্ক গা ঝাড়া দিয়ে ফেলে দিল ভারত। পরবর্তী লক্ষ্য, ইডেনে ক্যারিবিয়ান বধ।

T20 World Cup : অবশেষে এসেছে জয়, ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ গাভাসকর
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 27, 2026 | 5:06 PM

কলকাতা : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হারের ধাক্কা সামলে বড় প্রত্যাবর্তন ভারতের। জিম্বাবোয়ের বিরুদ্ধে গতকাল চিপকে এসেছে ৭২ রানের জয়। এই জয়ের ফলে এখনও টি- টোয়েন্টি বিশ্বকাপের যুদ্ধে টিকে রইল ভারত। গতকাল প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৫৬/৪, যা বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ স্কোর। ভারতের পরের ম্যাচ আগামী রবিবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায়। সেই ম্যাচে জিততেই হবে ভারতীয় দলকে। হারলে বিদায় ঘটে যাবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। অভিষেক শর্মা করেন ৩০ বলে ৫৫। এর আগে তাঁকে নিয়ে বহু সমালোচনা হলেও অবশেষে রানের মুখ দেখলেন তিনি। রানে ফিরলেন তিলক ভার্মাও। তিনি করলেন ১৬ বলে ৪৪।

শুরুতে সঞ্জু স্যামসনের ১৫ বলে ২৪ রান ইনিংসের গতি এনে দেয়। পরে উইকেট পড়লেও রানের গতি কমেনি। ২০ ওভারের শেষে ভারত করেছে ২৫৬/৪, যা তাদের সর্বোচ্চ বিশ্বকাপের স্কোর। ভারতের জয় নিয়ে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর প্রশংসা করেছেন। তিনি বলেছেন,”দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার ভারতের মনোবল নাড়িয়ে দিলেও সেই দুঃসহ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তারা বেশ কিছু পরিবর্তন করেছে এবং প্রত্যেকটা কাজে লেগেছে।” সঞ্জু স্যামসনের আউট নিয়ে হতাশ হলেও তাঁর প্রশংসা করেন সানি। বলেন,”সঞ্জুর শুরুতে মারকুটে ব্যাটিং ভারতকে একটা জম্পেশ শুরু দিয়েছিল। হয়ত সে হাফ সেঞ্চুরি পায়নি, কিন্তু তার ওই মারকুটে ব্যাটিংয়ের প্রয়োজন ছিল।” অর্শদীপ সিং সুযোগ পেয়ে আবার নিজেকে প্রমাণ করলেন। ২৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি। তাঁকে নিয়ে সানির মন্তব্য,”২৫৭ রান বোর্ডে লক্ষ্যমাত্রা দেখে যেকোনও দলই ঘাবড়ে যায়। অর্শদীপ সুযোগের সদ্ব্যবহার করেছে।”