AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: প্রথম সপ্তাহ মেঘে ঢাকা, সূর্যোদয়ের অপেক্ষায় মুম্বই!

IPL, Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্বও দেবেন। কোচের ভূমিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিপার ব্যাটার মার্ক বাউচার। হার্দিক পান্ডিয়া সহ মুম্বই টিমের বেশির ভাগ সদস্যই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দলে যোগ দিয়েছেন রোহিত শর্মাও। তবে সূর্যকুমার যাদব রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে চোট পেয়েছিলেন স্কাই। এখনও ম্যাচ ফিট নন সূর্য।

IPL 2024: প্রথম সপ্তাহ মেঘে ঢাকা, সূর্যোদয়ের অপেক্ষায় মুম্বই!
Image Credit: INSTAGRAM
| Updated on: Mar 18, 2024 | 8:10 PM
Share

মুম্বই ইন্ডিয়ান্সে স্বস্তির পাশাপাশি বেশ কিছু অস্বস্তি। আইপিএল শুরু শুক্রবার। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। সুপার সান ডে-তে টাইটান্সের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে অস্বস্তি মুম্বইয়ের মিস্টার ৩৬০ ডিগ্রি। তাঁকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে চিন্তার মেঘ। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তাদের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য সূর্যকুমার যাদব। যদিও প্রথম সপ্তাহে সূর্যোদয় হবে কিনা নিশ্চিত নয়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্বও দেবেন। কোচের ভূমিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিপার ব্যাটার মার্ক বাউচার। হার্দিক পান্ডিয়া সহ মুম্বই টিমের বেশির ভাগ সদস্যই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দলে যোগ দিয়েছেন রোহিত শর্মাও। তবে সূর্যকুমার যাদব রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে চোট পেয়েছিলেন স্কাই। এখনও ম্যাচ ফিট নন সূর্য।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে হার্দিকের। এ দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ বাউচার ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কোচ বলেন, ‘সূর্যকুমার জাতীয় দলের তত্ত্বাবধানে রয়েছে। ওর রিহ্যাব চলছে। ওর বিষয়ে আমিও আপডেটের অপেক্ষায় রয়েছি। তবে খুব বেশি চিন্তিত নই। আমাদের টিমেও ভালো মানের চিকিৎসক রয়েছে। দলে সূর্য ছাড়া আর তেমন ফিটনেস সমস্যা নেই। আর সেটা হলেও মোকাবিলা করার মতো শক্তি রয়েছে আমাদের।’

Follow Us