AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Sharma: ঠিক যেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো… মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার

India vs England 2nd T20I, Sourav Ganguly : অভিষেককে অবশ্য পাওয়া গেল। ওপেনিংয়ে শুরুটাও দুর্দান্ত করলেন। যদিও ইডেনের মতো বড় ইনিংস এল না চিপকে। তাঁর ব্যাটিংয়ের শুরুটাই অবশ্য মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারকে।

Abhishek Sharma: ঠিক যেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো... মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার
Image Credit: BCCI
| Updated on: Jan 25, 2025 | 9:12 PM
Share

ইডেন গার্ডেন্সে দুর্দান্ত পারফর্ম করেছিলেন অভিষেক শর্মা। ভারতের এই তরুণ ওপেনার বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। চেন্নাইতে দ্বিতীয় ম্যাচের আগে অবশ্য় তাঁকে নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। শুক্রবার অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন অভিষেক শর্মা। নেটে গেলেও ব্যাটিংয়ে অস্বস্তিতে দেখিয়েছিল। অভিষেককে অবশ্য পাওয়া গেল। ওপেনিংয়ে শুরুটাও দুর্দান্ত করলেন। যদিও ইডেনের মতো বড় ইনিংস এল না চিপকে। তাঁর ব্যাটিংয়ের শুরুটাই অবশ্য মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারকে।

প্রথম টি-টোয়েন্টির মতোই শুরুটা দুর্দান্ত করেন অভিষেক শর্মা। পরিসংখ্যান বলছে, প্রতি তিন বলেই তিনি বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারেন। এ দিনও নিজের ফেস করা তৃতীয় ডেলিভারিতেই বাউন্ডারি মারেন অভিষেক। জোফ্রা আর্চারের বোলিংয়ে অফ সাইডে একঝাঁক ফিল্ডার। তাঁদের উপর দিয়েই বাউন্ডারি মারেন অভিষেক শর্মা। আর তা দেখেই ধারাভাষ্যকার আকাশ চোপড়া ও অম্বতি রায়ডুর চোখে ভেসে ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা।

স্টার স্পোর্টস হিন্দি ধারাভাষ্যে আকাশ চোপড়া ও রায়ডু নিজেদের মধ্য়ে আলোচনায় বলেন, ‘ঠিক যেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মতো। আমাদের দাদা। গড অব অফসাইড। তবে দাদা হলে শটটা জমি ঘেসে খেলত। অভিষেক এই প্রজন্মের, তাই উপর দিয়ে খেলল।’ মার্ক উডের এক্সপ্রেস গতিতে পরাস্থ হন অভিষেক। হঠাৎই দ্রুতগতির একটি ডেলিভারি নীচু হয়ে আসে। লেগ বিফোরের আবেদনে অনফিল্ড আম্পায়ার আউটও দেন। রিভিউ নিলেও লাভ হয়নি। ৬ বলে ১২ রানে ফেরেন অভিষেক। পুরো রানই এসেছে বাউন্ডারিতে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন