বৈভব খুব অবাধ্য…কার নিশানায় বিস্ময় বালক ?

গতবছর ভারতীয় দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপ খেলেছিলেন বৈভব। সেই দলের অধিনায়ক ছিলেন জিতেশ। তখনই বৈভবকে কাছ থেকে দেখেছিলেন জিতেশ। এই আইপিএলে বৈভব খেলবেন রাজস্থানের হয়ে। সেখানে আরসিবি-র উইকেটকিপার ও ব্যাটার ভূমিকা জিতেশের।

বৈভব খুব অবাধ্য...কার নিশানায় বিস্ময় বালক ?
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 23, 2026 | 7:44 PM

কলকাতা : বয়স মাত্র ১৪ হলে কী হবে, এই মুহূর্তেই বিশ্বের কাছে আকর্ষণের কেন্দ্রে রয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএলে সেঞ্চুরি করা হোক বা অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫, ১৪ বছরের কিশোর এখন গোটা দেশের কাছেই এক নতুন বিস্ময়। প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং করেন বৈভব। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন তিনি। কিন্তু এবার অল্পবয়সী বৈভবকে নিশানা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ জিতেশ শর্মা। তাঁর কথায়, বৈভব যথেষ্ট অবাধ্য ছেলে। কিন্তু হঠাৎ জিতেশের এই কথার কারণ কী?

আরসিবির প্রাক্তন ক্রিকেটার ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে জিতেশ বলেছেন,”আমি মনে করি, বৈভবের বিশ্ব ক্রিকেট শাসন করার ক্ষমতা রয়েছে। ওর ব্যাটিং দক্ষতা খুব ভাল। ও সবসময় ষষ্ঠ গিয়ারে ব্যাট করতে পছন্দ করে।” তাঁর কথায়,”বিশ্বকাপে ওকে দেখেছি। ওর ব্যাটের উপর কন্ট্রোল খুব ভাল। আইপিএলেও শুরু থেকে মারমুখী ব্যাটিং করে। এই বয়সেই খুব পরিণত ব্যাটিং ওর।” একই সঙ্গে জিতেশ বলেছেন বৈভব কতটা অপেশাদার। “ও একদমই পেশাদার নয়। অনেকে ওকে পেশাদার বানানোর চেষ্টা করেছে। তবে আমি মনে করি, মাঠের মধ্যে ও একদমই পেশাদার নয়। আমি নিজেও অনেক চেষ্টা করেছি। এমনকি রাতের বেলা ওকে আইসক্রিম খেতেও বারণ করেছি। তবুও ও শোনে না।” এরপরেই হেসে ফেলেন জিতেশ। তিনি বলেছেন,”ফিটনেস নিয়ে সচেতন নয় বৈভব। আধুনিক ক্রিকেটে ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিটনেস না হলে ভবিষ্যতে পিছিয়ে পড়বে কিশোর প্রতিভা বৈভব।” দিন কয়েক আগে বৈভবকে প্রশ্ন করা হয়েছিল, আইপিএলে কত রান সে করতে চায় ও অরেঞ্জ ক্যাপ পাওয়ার জন্য বৈভবের পরিকল্পনা কী। সেখানেই সে বলেছিল,”এভাবে বললে আমি বলবো দু-তিন হাজার রানের কথা।”

গতবছর ভারতীয় দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপ খেলেছিলেন বৈভব। সেই দলের অধিনায়ক ছিলেন জিতেশ। তখনই বৈভবকে কাছ থেকে দেখেছিলেন জিতেশ। এই আইপিএলে বৈভব খেলবেন রাজস্থানের হয়ে। সেখানে আরসিবি-র উইকেটকিপার ও ব্যাটার ভূমিকা জিতেশের। গতবছরও এই দুই দলেই ছিলেন দুই তারকা। আসন্ন আইপিএলে দলকে জেতাতে বড় ভূমিকা নেবেন ১৪ বছরের এই কিশোর। সেখানে মিডল অর্ডারে আরসিবি ব্যাটিংকে মজবুত করবেন জিতেশ।

 

Follow Us