AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: কোহলি ভক্তকে বেধড়ক কিল-চড়-ঘুসি, ভিডিয়ো দেখলে শিউরে উঠবে গা

Watch Video: বিরাট কোহলির এক ভক্ত পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। প্রথমে ওই কোহলি ভক্ত লুটিয়ে পড়েছিলেন তাঁর পায়ে। এবং তারপর কোহলিকে তিনি জড়িয়ে ধরেন। মুহূর্তের মধ্যে নিরাপত্তাকর্মীরা এসে সেই ফ্যানকে মাঠ থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যান। তারপর ওই কোহলির ভক্তর সঙ্গে যা হয়েছে, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন।

Virat Kohli: কোহলি ভক্তকে বেধড়ক কিল-চড়-ঘুসি, ভিডিয়ো দেখলে শিউরে উঠবে গা
Image Credit: AFP
| Updated on: Mar 27, 2024 | 6:00 PM
Share

কলকাতা: নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে ভক্তদের ২২ গজে ঢোকার ঘটনা নতুন নয়। টিম ইন্ডিয়ার খেলা হোক কিংবা আইপিএলের কোনও ম্যাচ, এই ছবি বেশ পরিচিত। এ বার এম চিন্নাস্বামী স্টেডিয়ামেও তেমনই এক ঘটনা ঘটেছে। আইপিএলে (IPL) পঞ্জাব কিংসের বিরুদ্ধে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। তাতেই বিরাট কোহলির (Virat Kohli) এক ভক্ত নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। প্রথমে ওই কোহলি ভক্ত লুটিয়ে পড়েছিলেন তাঁর পায়ে। এবং তারপর কোহলিকে তিনি জড়িয়ে ধরেন। মুহূর্তের মধ্যে নিরাপত্তাকর্মীরা এসে সেই ফ্যানকে মাঠ থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যান। তারপর ওই কোহলির ভক্তর সঙ্গে যা হয়েছে, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন।

বিরাট কোহলির ওই ভক্তকে নিরাপত্তাকর্মীরা মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার পর কী হয়েছে তাঁর সঙ্গে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই যে ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে বিরাটের ওই ভক্তকে মাঠ থেকে বের করে চিন্নাস্বামী স্টেডিয়ামের এক জায়গায় নিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা। এরপর দুই সিকিউরিটি গার্ড তাঁকে বেধড়ক মারতে থাকেন। কিল, চড়, ঘুষি, লাথি কোনও কিছুই বাদ দেননি তাঁরা। মাটিতে লুটিয়ে পড়েন বিরাটের ওই ভক্ত। এরপর সেখানে পুলিশরা পৌঁছে যান। এবং এক ব্যক্তি ওই বিরাটের ফ্যানকে মাটি থেকে তোলেন।

View this post on Instagram

A post shared by Pradeep M (@pradeepm30)

ওই ভিডিয়োর কমেন্ট সেকশন ভরে গিয়েছে দুই নিরাপত্তারক্ষীদের শাস্তি দেওয়ার দাবিতে। অনেকে আবার ওই ভিডিয়োর কমেন্ট সেকশনে বিরাট কোহলিকেও ট্যাগ করেছেন। যাতে এই ঘটনার ব্যাপারে জানতে পারেন কোহলি। এবং যেন তিনি কোনও পদক্ষেপ নেন। উল্লেখ্য, নিরাপত্তার বেড়াজাল টপকে বিরাটের ওই ভক্ত মাঠে প্রবেশ করেছিলেন সোমবার রাতে ৯.১৫ নাগাদ। যার ফলে কয়েক মুহূর্ত ম্যাচ থমকে যায়। তাতে অবশ্য বিরাটের পারফরম্যান্সে প্রভাব পড়েনি। পঞ্জাবের বিরুদ্ধে বিরাট সেই ম্যাচে ৪৯ বলে ৭৭ রান করেছিলেন। এবং ম্যাচের সেরাও হয়েছিলেন।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত