AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: গর্বিত বাবা, ছেলে-মেয়েকে পিঠে চাপিয়ে আইপিএলে ফিরলেন বিরাট কোহলি!

RCB, IPL 2024: ২২ মার্চ এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে আরসিবি। ১০ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা জোরকদমে অনুশীলন করছেন। এ বার আরসিবি শিবিরে যোগ দিলেন বিরাট কোহলি। এবং দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে প্র্যাক্টিসেও নেমে পড়েছেন তিনি।

Virat Kohli: গর্বিত বাবা, ছেলে-মেয়েকে পিঠে চাপিয়ে আইপিএলে ফিরলেন বিরাট কোহলি!
Virat Kohli: গর্বিত বাবা, ছেলে-মেয়েকে পিঠে চাপিয়ে আইপিএলে ফিরলেন বিরাট!Image Credit: PTI and X
| Updated on: Mar 18, 2024 | 5:23 PM
Share

কলকাতা: পাক্কা ৬০ দিন পর আবার বাইশ গজে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। কয়েকদিন আগেই বিরাট কোহলি লন্ডন থেকে দেশে ফিরেছেন। এ বার তিনি ফিরলেন আরসিবি (RCB) শিবিরে। রবি-রাতে উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে। বিরাট কোহলি শুভেচ্ছা জানিয়েছেন আরসিবি মহিলা টিমকে। তারপর তিনি রওনা দেন বেঙ্গালুরু। আজ, সোমবার কিং কোহলি পৌঁছে গিয়েছেন তাঁর সাম্রাজ্যে। এ বার অবশ্য ছেলে-মেয়েকে পিঠে চাপিয়ে আইপিএলে (IPL) ফিরলেন বিরাট কোহলি।

কিং কোহলি বেঙ্গালুরুতে পা রাখতেই আরসিবি ভক্তদের উন্মাদনা বেড়েছে। ব্যাট হাতে বিরাট যেমন শাসন করেন, তেমনই স্টাইলিশ লুক দিয়েও অনেক তরুণীর মনে ঝড় তোলেন। বেঙ্গালুরুতে এ বার বিরাট পৌঁছেছেন যে টি-শার্ট পরে, সেটি বেশ নজরকাড়া। সেই ছবি ভাইরাল হয়েছে। কারণ, বিরাটের শার্টের পিছনে লেখা ইংরেজিতে DAD। তিনি এখন শুধু ভামিকার বাবা নন। ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ছেলের জন্ম হয়েছে। ছোট্ট অকায়ও কয়েকদিন পর বিরাটকে বাবা বলে ডাকবে। দুই সন্তানের বাবা বিরাট এ বার ভীষণ গর্বিত।

বেঙ্গালুরুতে পৌঁছে বিশ্রাম নেওয়ার বালাই বিরাট কোহলি করেননি। বরং দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে তিনি পৌঁছে গিয়েছেন মাঠে। এবং শুরু করে দিয়েছেন অনুশীলন।

virat in rcb camp

আরসিবি শিবিরে যোগ দিয়েছেন বিরাট কোহলি। (ছবি-পিটিআই)

সোশ্যাল মিডিয়ায় আবার বিরাট কোহলি ট্রেন্ডিংয়ে। এতদিন তাঁর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন কবে মাঠে ফিরবেন বিরাট। অবশেষে সেই অপেক্ষার অবসান। দীর্ঘ ৬০ দিন পর আবার ২২ গজে বিরাট রাজা। এর আগে ১৭ জানুয়ারি শেষ বার খেলেছিলেন তিনি। এ বার আরসিবি টিমে যোগ দিয়েই নেটে ব্যাটিং অনুশীলন শুরুও করে দিয়েছেন। সেই ভিডিয়োও ঘুরছে নেটদুনিয়ায়।

Follow Us