AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ব্রিসবেন বিরাট কোহলির জন্য ‘অপয়া’! এ বার ঘুরবে খেলা?

IND vs AUS, BGT, 3rd Test: এ বার ব্রিসবেনে বিরাট কোহলির হতে চলেছে ভাগ্যপরীক্ষা। পরিসংখ্যান বলছে, গাব্বা কোহলির জন্য় পয়া প্রমাণিত হয়নি। এই ছবি এ বার বদলাবে?

Virat Kohli: ব্রিসবেন বিরাট কোহলির জন্য 'অপয়া'! এ বার ঘুরবে খেলা?
Virat Kohli: ব্রিসবেন বিরাট কোহলির জন্য 'অপয়া'! এ বার ঘুরবে খেলা?Image Credit: PTI
| Updated on: Dec 12, 2024 | 7:44 PM
Share

কলকাতা: অস্ট্রেলিয়ায় খেলা উপভোগ করেন কিং কোহলি। ডনের দেশে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে রেকর্ড ভালোই। এ বারের অজি সফরে পারথ টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। এরপর অ্যাডিলেডে গোলাপি বল টেস্টে অবশ্য চলেনি তাঁর ব্যাট। ৭ ও ১১ দুই ইনিংসে এই ছিল বিরাটের ব্যাটে আসা রান। এ বার ব্রিসবেনে বিরাটের হতে চলেছে ভাগ্যপরীক্ষা। পরিসংখ্যান বলছে, গাব্বা কোহলির জন্য় পয়া প্রমাণিত হয়নি। তিনি ২০১৪-১৫ মরসুমে অজি সফরে একবারই ব্রিসবেনে খেলেছেন। তাতে দুই ইনিংসে মোট ২০ রান করেন। এ বার কি ঘুরবে খেলা?

ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি এর আগে ব্রিসবেনে যে বার খেলেছিলেন তাতে দুই ইনিংসে ১৯ ও ১ রান করেছিলেন। এ বার এই ছবিটা বদলে ফেলতে চান কোহলি। শনিবার শুরু হবে এ বারের বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। ব্রিসবেনে বিরাট কোহলির সামনে থাকছে ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের এক রেকর্ড ভাঙার হাতছানি। কামিন্সদের বিরুদ্ধে গাব্বায় ব্যাট হাতে বিরাট ১ রান করলেই স্পর্শ করবেন রাহুল দ্রাবিড়কে। আর দু’রান করলেই দ্রাবিড়কে ছাপিয়ে যাবেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৬২ ইনিংসে দ্রাবিড় করেছেন ২১৬৬ রান। এই মুহূর্তে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮টি টেস্ট ইনিংসে করেছেন ২১৬৫ রান। ফলে ব্রিসবেনে বিরাট ২ রান করলেই টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যারকে পিছনে ফেলতে পারবেন।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত