AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ‘টাকা পেয়ে ধরাকে সরা জ্ঞান করছেন!’, প্রকাশ্যে বিরাট কোহলিকে তুলোধনা

বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে প্রথম টেস্টে (Test) ভালো পারফর্ম করেননি বিরাট। এ বার কানপুর টেস্ট শুরু হওয়ার আগে বিরাটকে নিয়ে নেটিজ়েনদের মন্তব্য, টাকা পেয়ে ধরাকে সরা জ্ঞান করছেন তিনি! কিন্তু কেন বিরাটকে প্রকাশ্যে তুলোধনা করা হচ্ছে?

Virat Kohli: 'টাকা পেয়ে ধরাকে সরা জ্ঞান করছেন!', প্রকাশ্যে বিরাট কোহলিকে তুলোধনা
'টাকা পেয়ে ধরাকে সরা জ্ঞান করছেন!', প্রকাশ্যে বিরাট কোহলিকে তুলোধনাImage Credit: PTI
| Updated on: Sep 25, 2024 | 5:15 PM
Share

কলকাতা: কানপুর টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। মঙ্গলবার কানপুরে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। টিম হোটেলে সকলকে সাদর অভ্যর্থনা জানানো হয়েছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলির (Virat Kohli) একটি ভিডিয়ো। যা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে প্রথম টেস্টে (Test) ভালো পারফর্ম করেননি বিরাট। এ বার কানপুর টেস্ট শুরু হওয়ার আগে বিরাটকে নিয়ে নেটিজ়েনদের মন্তব্য, টাকা পেয়ে ধরাকে সরা জ্ঞান করছেন তিনি! কিন্তু কেন বিরাটকে প্রকাশ্যে তুলোধনা করা হচ্ছে?

আসলে বিরাটের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তাঁকে কানপুর টিম হোটেলে অভ্যর্থনা জানাচ্ছেন হোটেলের স্টাফরা। ভারতের বিভিন্ন জায়গায় ক্রিকেট ম্যাচ থাকাকালীন ক্রিকেটাররা যে টিম হোটেলে থাকেন, সেখানে তাঁদের সবরকম সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, দেশ হোক বা বিদেশের ক্রিকেটারদের সঙ্গে খুব ভালো আচরণও করা হয় ভারতে। বিদেশি ক্রিকেটারদেরও ভারতীয় সংস্কৃতি মেনে হোটেলে অভ্যর্থনা জানানো হয়। কানপুরে ভারতের টিম হোটেলে বিরাটকে একটি ফুলের তোড়া দিতে দেখা যায় ভাইরাল ভিডিয়োতে। এরপর পাশে থাকা একজন করমর্দন করতে চান তাঁর সঙ্গে। সেই সময় বিরাট বলেন, ‘স্যার দুটোই তো হাত।’ এরপর সকলকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যান তিনি।

বিরাটের এই আচরণ অনেকেই ভালো ভাবে নেননি। এক এক্স ব্যবহারকারী ওই ভিডিয়োর কমেন্টে লিখেছেন, ‘তিনি নম্র নন। তাঁর মধ্যে একটা ব্যঙ্গাত্মক ভাব দেখা গিয়েছে। আসলে হাতে অর্থ চলে এলে অনেকেই নিজেকে ঈশ্বর মনে করেন।’ ওই এক্স ব্যবহারকারী যে বিরাটের জন্য বলতে চেয়েছেন যে, টাকা পেয়ে তিনি ধরাকে সরা জ্ঞান করছেন, এ কথা বলার অপেক্ষা রাখে না।

আর একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘কোহলির এই আচরণ খুব খারাপ। তাঁর বিনয়ী হওয়া উচিত। সব সময় মানুষের থেকে এই ভালোবাসাটা কিন্তু তিনি পাবেন না।’

Follow Us