AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ‘বিরাট কোহলির উচিত ছিল…’, টেস্ট ক্রিকেট নিয়ে বলছেন প্রাক্তন কোচ

India vs Bangladesh Series: সামনে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ। সব কিছু ঠিক থাকলে এই সিরিজে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। তবে টেস্ট ক্রিকেটে তাঁর সিদ্ধান্ত নিয়ে হতাশ ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

Virat Kohli: 'বিরাট কোহলির উচিত ছিল...', টেস্ট ক্রিকেট নিয়ে বলছেন প্রাক্তন কোচ
Image Credit: X
| Updated on: Aug 25, 2024 | 5:09 PM
Share

বিরাট কোহলি শেষ কবে টেস্ট খেলেছিলেন? এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ছিল। প্রাথমিক ভাবে দু-ম্যাচের জন্য ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। অনুষ্কা-বিরাটের দ্বিতীয় সন্তান হয়। পুরো সিরিজেই পাওয়া যায়নি বিরাট কোহলিকে। সামনে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ। সব কিছু ঠিক থাকলে এই সিরিজে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। তবে টেস্ট ক্রিকেটে তাঁর সিদ্ধান্ত নিয়ে হতাশ ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। টেস্ট ক্রিকেটে বিরাটের ক্যাপ্টেন্সি চালিয়ে যাওয়া উচিত ছিল বলেই মনে করেন প্রাক্তন কোচ।

ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির আক্ষেপ আইসিসি ট্রফি জিততে না পারা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎই ঘোষণা করেন, টুর্নামেন্ট শেষে এই ফরম্যাটে ভারতীয় দল এবং আইপিএলেও নেতৃত্ব ছাড়ছেন। ওডিআই এবং টেস্টে নেতৃত্ব চালিয়ে যাবেন, এমনটাই ঘোষণা করেছিলেন বিরাট। ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। নির্বাচকদের যুক্তি ছিল, সাদা বলে ভিন্ন অধিনায়ক থাকবে না। বিরাটের দাবি, তাঁকে মাত্র দেড় ঘণ্টার নোটিসে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়। এরপরই ২০২২-এর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়েন বিরাট। এটাই তাঁর ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন সঞ্জয় বাঙ্গার।

দ্য রাও পডকাস্টে প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, ‘ব্যক্তিগত ভাবে মনে করি, টেস্টে আরও কিছুদিন নেতৃত্ব চালিয়ে যাওয়া উচিত ছিল বিরাটের। সম্ভবত ৬৫ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয়, এই ফরম্যাটে আরও কিছুটা সময় ক্যাপ্টেন্সি করতে পারত।’ টেস্ট অধিনায়ক হিসেবে দারুণ সফল বিরাট কোহলি। তাঁর নেতৃত্বেই উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। প্রথম বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের নজিরও বিরাটের নেতৃত্বেই। সব মিলিয়ে ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ৪০টি জয়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?