AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: মরসুমের পঞ্চম, ঘরে প্রথম হাফসেঞ্চুরি; বাবরের রেকর্ডও ভাঙলেন কিং কোহলি!

IPL 2025, Royal Challengers Bengaluru vs Rajasthan Royals: আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির রেকর্ড এখন বিরাট কোহলির দখলেই। আইপিএলে হাফসেঞ্চুরির কিং, এ মরসুমে পঞ্চম অর্ধশতরান করলেন। কিন্তু হোম গ্রাউন্ডে মরসুমের প্রথম।

Virat Kohli: মরসুমের পঞ্চম, ঘরে প্রথম হাফসেঞ্চুরি; বাবরের রেকর্ডও ভাঙলেন কিং কোহলি!
Image Credit: PTI
| Updated on: Apr 24, 2025 | 11:04 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে দুর্দান্দ ছন্দে বিরাট কোহলি। তবে তাঁর পরিস্থিতিও দলের মতোই ছিল। ঘরের মাঠ অর্থাৎ চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে ভরসা দিতে পারছিলেন না। অথচ অ্যাওয়ে ম্যাচগুলিতে চোখ ধাঁধানো পারফর্ম করছিলেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির রেকর্ড এখন বিরাট কোহলির দখলেই। আইপিএলে হাফসেঞ্চুরির কিং, এ মরসুমে পঞ্চম অর্ধশতরান করলেন। কিন্তু হোম গ্রাউন্ডে মরসুমের প্রথম।

চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল লড়াই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ২০৫ রানের বড় স্কোর গড়ে আরসিবি। আর এই পথেই অনবদ্য একটা ইনিংস। টস জিতে আরসিবিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল রাজস্থান রয়্যালস। তারপরই বিরাট ধামাকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ফিল সল্টের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন বিরাট কোহলি। যদিও দলীয় ৬১ রানে ওপেনিং পার্টনারকে হারান।

তিনে নামা দেবদত্ত পাড়িক্কলকে নিয়ে আরও একটা চোখ ধাঁধানো জুটি। অবশেষে ৪২ বলে ৭০ রানে ফেরেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে বিরাট পরিচিত চেজমাস্টার নামেই। প্রথমে ব্যাট করে তাঁর ব্যাট যত না বেশি জ্বলে উঠেছে, রান তাড়ায় তুলনামূলক বেশি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি ছিল পাকিস্তানের ব্যাটার বাবর আজমের। এ দিন সেই রেকর্ডও ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে এটি কোহলির ৬২তম হাফসেঞ্চুরি। বাবরের রয়েছে ৬১টি।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী