India vs West Indies: অর্শদীপ, কুলদীপদের সামলাতে বিশেষ অনুশীলনে ক্যারিবিয়ানরা

অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপদের সামলাতে নেট বোলারদের বিরুদ্ধেই নেটে বিশেষ অনুশীলন করতে দেখা গেল ক্যারিবিয়ানদের। অনুশীলনে নামার আগেই লোকাল ম্যানেজারের কাছে স্থানীয় কিছু নেট বোলার চেয়ে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। তার মধ্যে অবশ্যই বিশেষ ভাবে বাঁ-হাতি পেসার, বাঁ-হাতি লেগস্পিনারের দাবি ছিল ক্যারিবিয়ানদের।

India vs West Indies: অর্শদীপ, কুলদীপদের সামলাতে বিশেষ অনুশীলনে ক্যারিবিয়ানরা
Image Credit source: Getty Images

| Edited By: Tapasi Dutta

Feb 28, 2026 | 5:10 PM

কলকাতা: অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, চায়নাম্যান কুলদীপ যাদবরা কি ভয় ধরাচ্ছেন ক্যারিবিয়ানদের ড্রেসিংরুমে। ভয়ডরহীন ক্রিকেট খেলা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল যেন হঠাৎই শান্ত। ম্যাচের ২৪ ঘণ্টা আগে নেট সেশনে বাড়তি ঘাম ঝরালেন শিমরন হেটমেয়ার, রাদারফোর্ডরা। এটা কি ঝড়ের আগের পূর্বাভাস? রবি সন্ধেয় কি ইডেনে ঝড় তুলবেন শাই হোপরা? যাবতীয় উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা।

অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপদের সামলাতে নেট বোলারদের বিরুদ্ধেই নেটে বিশেষ অনুশীলন করতে দেখা গেল ক্যারিবিয়ানদের। অনুশীলনে নামার আগেই লোকাল ম্যানেজারের কাছে স্থানীয় কিছু নেট বোলার চেয়ে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। তার মধ্যে অবশ্যই বিশেষ ভাবে বাঁ-হাতি পেসার, বাঁ-হাতি লেগস্পিনারের দাবি ছিল ক্যারিবিয়ানদের। শনিবার অনুশীলনে দেখা গেল সিএবির সেই সমস্ত নেট বোলারদের বিরুদ্ধেই অনেকক্ষণ ব্যাটিং করতে। দু’জন করে বাঁ-হাতি পেসার, বাঁ-হাতি লেগ স্পিনারের পাশাপাশি বরুণ চক্রবর্তীর মতো স্থানীয় এক মিস্ট্রি স্পিনারকে খেলতে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে ব্যাটারদের আধিক্য। প্রত্যেকেই হার্ড হিটার। রবিবার ইডেনের বাইশ গজেও ঝড় তুলতে চান হেটমেয়াররা। আর তারই প্রস্তুতি হিসেবে অর্শদীপদের সামলাতে স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধে বিশেষ অনুশীলন ক্যারিবিয়ানদের।