AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2024: গম্ভীরের কেকেআরই এ বারের আইপিএলে বাজি লারার

নতুন মরসুমে, নতুন উদ্যমে আইপিএল (IPL) ট্রফি জয়ের লক্ষ্যে নামবে কেকেআর। দু'বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কেকেআর। নাইট শিবিরে গৌতম গম্ভীর (Gautam Gambhir) মেন্টর হয়ে ফেরার পর থেকে ট্রফি জয়ের প্রত্যাশা আরও বেড়েছে। শুধু নাইট অনুরাগীরাই নয়, কেকেআরে বাজি ধরছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাও।

KKR, IPL 2024: গম্ভীরের কেকেআরই এ বারের আইপিএলে বাজি লারার
KKR, IPL 2024: গম্ভীরের কেকেআরই এ বারের আইপিএলে বাজি লারার
| Updated on: Mar 23, 2024 | 4:01 PM
Share

কলকাতা: তিলোত্তমা তৈরি তো? শনি-সন্ধের জন্য যেন তর সইছে না কেকেআরের (KKR) অনুরাগীদের। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল যাত্রা শুরু হবে নাইটদের। আজ, সন্ধে ৭.৩০ মিনিটে মুখোমুখি হবেন মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা। নতুন মরসুমে, নতুন উদ্যমে আইপিএল (IPL) ট্রফি জয়ের লক্ষ্যে নামবে কেকেআর। দু’বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কেকেআর। নাইট শিবিরে গৌতম গম্ভীর (Gautam Gambhir) মেন্টর হয়ে ফেরার পর থেকে ট্রফি জয়ের প্রত্যাশা আরও বেড়েছে। শুধু নাইট অনুরাগীরাই নয়, কেকেআরে বাজি ধরছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাও।

স্টার স্পোর্টস এ বারের আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল। সেখানে বিশেষজ্ঞদের প্যানেলে দেশ-বিদেশের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এ বারের আইপিএলের চ্যাম্পিয়ন কোন টিম হতে পারে তার ভবিষ্যদ্বাণী করেছেন। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সুপারস্টার ব্রায়ান লারা জানিয়েছেন, তাঁর মতে ২০২৪ এর আইপিএলের চ্যাম্পিয়ন হবে কেকেআর।

ভারতের দুই কিংবদন্তি রবি শাস্ত্রী ও সুনীল গাভাসকর আবার মনে করছেন চব্বিশের আইপিএল চ্যাম্পিয়ন হবে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। দেশের দুই প্রাক্তন এবং সিএসকের দুই প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু ও হরভজন সিংয়ের মতে এ বারের আইপিএল ট্রফি যাবে ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস শিবিরে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন আবার মুম্বই, চেন্নাই, কেকেআরের মতো টিমকে নয় বেছে নিয়েছেন পঞ্জাব কিংসকে।

Follow Us
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন