AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Glenn Maxwell: থামল ১৪ বছরের সফর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ম্যাক্সওয়েলের

Australia Cricket: ২০২৬ সালে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক পরিকল্পনায় ম্যাক্সওয়েলের ভূমিকা ক্রমশ কমতে শুরু করেছিল। এপ্রিল মাসে ২০২৬-২৭ মরসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পাননি তিনি। যদিও এর আগেই ২০২৫ সালের জুন ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল।

Glenn Maxwell: থামল ১৪ বছরের সফর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ম্যাক্সওয়েলের
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Nov 03, 2026 | 11:57 AM
Share

কলকাতা: ২০২৩ ওডিআই বিশ্বকাপ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। আফগানদের ২৯২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ধুঁকছে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ড বলছে ৯১/৭। এরপরই যেন ম্যাজিক। ওই অবস্থা থেকে জিতে গেল অস্ট্রেলিয়া। সৌজন্যে? গ্লেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২০১ রানের ইনিংস খেলেছিলেন ম্যাক্সি। তাও আবার এক পায়ে ক্র্যাম্প নিয়ে। অনেকেই বলেন, আসলে ভারতকে নয়, আফগানদের হারিয়েই বিশ্বকাপ জয়ের খুঁটিপুজো সেরে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাক্সওয়েল এবার সরে দাঁড়ালেন সব ধরণের ক্রিকেট থেকে। ১৪ বছরের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি ঘটালেন ম্যাক্সি।

বিধ্বংসী ব্যাটিং, অবিশ্বাস্য শট খেলার ক্ষমতা ও একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতার জন্য ক্রিকেটবিশ্বে অনেক পরিচিত ছিলেন তিনি। ১৪ বছরের কেরিয়ার শেষে অবশেষে ক্রিকেটকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ২০১২ সালের ২৫ অগস্ট শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই ম্যাচে প্রথম অভিষেক করেন ম্যাক্সওয়েল। ওই বছরই দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে ডেবিউ করেন তিনি। ২০১৩ সালের মার্চে হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। কেরিয়ারে দুই বার বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০১৫, ২০২৩ সালে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন ম্যাক্সওয়েল।

২০২৬ সালে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক পরিকল্পনায় ম্যাক্সওয়েলের ভূমিকা ক্রমশ কমতে শুরু করেছিল। এপ্রিল মাসে ২০২৬-২৭ মরসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পাননি তিনি। যদিও এর আগেই ২০২৫ সালের জুন ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। ২০২৬ সালের মে-জুন মাসে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও জায়গা পাননি তিনি। নতুন দল গঠনের পরিকল্পনায় তাঁকে বাদ দেওয়ার পাশাপাশি স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিসকেও দলে রাখেননি নির্বাচকরা। তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি, ওমানের বিরুদ্ধে। এরপর আর দেশের জার্সিতে দেখা যায়নি তাঁকে।

তবু, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনই থামছেন না ম্যাক্সওয়েল। বিশ্বে নানা দেশে টি-টোয়েন্টি লিগ খেলার পরিকল্পনা রয়েছে তাঁর। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের সঙ্গে ২০২৬-২৭ মরসুম অবধি চুক্তিও করা আছে ম্যাক্সওয়েলের। তবে নিজের অনবদ্য শট সিলেকশন, দুর্দান্ত কিছু ঝুঁকিপূর্ণ শট খেলার দক্ষতা ও অসম্ভব পরিস্থিতি থেকে ম্যাচ জেতানোর ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

Follow Us