AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo Retirement: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পথে রোনাল্ডো, সেপ্টেম্বরেই খেলবেন শেষ ম্যাচ?

CR7: পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস জানিয়েছেন, রোনাল্ডো যে সিদ্ধান্ত নেবেন, তিনি সেটিকেই সম্মান করবেন। পাশাপাশি, নেশন্স লিগে এখনও রোনাল্ডোকে ঘিরে যাবতীয় পরিকল্পনা করেছেন জেসুস, তাও ইঙ্গিত দিয়েছেন তিনি। ২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনাল্ডোর।

Cristiano Ronaldo Retirement: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পথে রোনাল্ডো, সেপ্টেম্বরেই খেলবেন শেষ ম্যাচ?
সিআর সেভেনImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 21, 2026 | 6:10 PM
Share

কলকাতা : প্রায় দুই দশক ধরে পর্তুগালের জার্সিতে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সেই দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের ইতি এবার খুব কাছেই বলে মনে করা হচ্ছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু, স্পেনের কাছে হেরে সেই স্বপ্নভঙ্গ হয়েছে তাঁর। এবার শোনা গিয়েছে, খুব শীঘ্রই পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচ খেলতে পারেন ৫ বার ব্যালন জয়ী সি আর সেভেন।

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মহম্মদ আওয়াদ দিনকয়েক আগে এক্স-এ দাবি করেন, পর্তুগালের এক ব্যবসায়িক প্রতিনিধি তাঁকে জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর ওয়েলসের বিরুদ্ধে আসন্ন উয়েফা নেশন্স লিগের ম্যাচের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন রোনাল্ডো। ওই সূত্রের দাবি, ম্যাচটি হবে লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে। এই মাঠেই নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন রোনাল্ডো। তাই যেখানে নিজের যাত্রার শুরু, সেখান থেকেই জাতীয় দলের জার্সিকে বিদায় জানাতে চান তিনি।

যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি রোনাল্ডো। তবে ২০২৬-২৭ উয়েফা নেশন্স লিগে ২৪ সেপ্টেম্বর লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়েলস ফুটবল ফেডারেশন। তাই অবসরের জল্পনা আরও জোরালো হয়েছে। ২০২৬ বিশ্বকাপ চলাকালীন রোনাল্ডো নিজেই জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। ফলে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস জানিয়েছেন, রোনাল্ডো যে সিদ্ধান্ত নেবেন, তিনি সেটিকেই সম্মান করবেন। পাশাপাশি, নেশন্স লিগে এখনও রোনাল্ডোকে ঘিরে যাবতীয় পরিকল্পনা করেছেন জেসুস, তাও ইঙ্গিত দিয়েছেন তিনি।

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনাল্ডোর। ২০০৪ সালে ইউরো কাপে গ্রিসের বিরুদ্ধে নিজের প্রথম গোল করেন তিনি। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২, ২০২৬) গোল করার নজির গড়েছেন তিনি। এর পাশাপাশি ২০১৬ সালে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নও করেছেন রোনাল্ডো। ইউরোর পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে নেশন্স লিগ জিতেছেন রোনাল্ডো। স্রেফ বিশ্বকাপই জেতা হয়নি তাঁর। পর্তুগালের জার্সিতে ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি, যা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছেন লিও মেসি। তাঁর গোলসংখ্যা ১২৫। আগামী বিশ্বকাপ আয়োজন করা হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। নিজের ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করবেন রোনাল্ডো? এমন চিন্তাতেই মগ্ন তাঁর ভক্তরা।

Follow Us