CSK : চোটের কারণে ছিটকে গেলেন আয়ুষ মাত্রে, তাঁর বদলে দলে কে?

Ayush Mhatre : আইপিএলে ভাল ফর্মে ছিলেন আয়ুষ। গতকাল করেছিলেন ১৩ বলে ৩০ রান। দৌড়ে রান নেওয়ার সময় তাঁর পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে। ফিজিওর কাছে শুশ্রূষা নেওয়ার পরেও ব্যাথা কমেনি। মাত্রের বদলে কে সুযোগ পাবে দলে, এই বিষয়েও জানালেন হাসি।

CSK : চোটের কারণে ছিটকে গেলেন আয়ুষ মাত্রে, তাঁর বদলে দলে কে?
হ্যামস্ট্রিংয়ের চোটে বাদ আয়ুষ।Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 19, 2026 | 3:23 PM

কলকাতা : তাঁর দল এই আইপিএলে এখনও বিপজ্জনক জায়গায়। জয় মাত্র ২টি ম্যাচে। পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে তাঁর দল, চেন্নাই সুপার কিংস। গতকালই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নতিস্বীকার করতে হয়েছে চেন্নাইকে। এর মধ্যেই আবার খারাপ খবর সিএসকের জন্য। চোটের জন্য আইপিএল থেকে কার্যত বিদায় ঘটে গেল আয়ুষ মাত্রের। চেন্নাইয়ের হয়ে বেশ কয়েক ম্যাচে ভাল খেলছিলেন আয়ুষ। তাঁর বাদ পড়ার খবরে ইতিমধ্যেই চাপের মধ্যে চেন্নাই শিবির।

আইপিএলে ভাল ফর্মে ছিলেন আয়ুষ। গতকাল করেছিলেন ১৩ বলে ৩০ রান। দৌড়ে রান নেওয়ার সময় তাঁর পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে। ফিজিওর কাছে শুশ্রূষা নেওয়ার পরেও ব্যাথা কমেনি। এই নিয়ে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি বলেছেন,”মাত্রের চোট কত গুরুতর এখনই বলা সম্ভব নয়। এটা ঠিক যে ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওর চোট বেশ খারাপ। সোমবাফের স্ক্যান করানো হতে পারে। ওর না থাকা আমাদের জন্য বড় ক্ষতি। ও খুব ভাল ফর্মে ছিল।” মাত্রের বদলে কে সুযোগ পাবে দলে, এই বিষয়েও জানালেন হাসি। তাঁর কথায়,”মাত্রে দারুন প্রতিভা। অবশ্যই ওর জায়গায় অন্য কেউ সুযোগ পাবে। আমরা বেশ কিছু নতুন ক্রিকেটারকে সুযোগ দিতে পারব। জানিনা, ওকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে।”

একই সঙ্গে ধোনিকে নিয়েও আপডেট দিলেন হাসি। তাঁর কথায়,”ধোনি এখন দৌড়োতে পারছে। কিন্তু ওর গতি নেই। সেটা বাড়াতে হবে। ব্যাটিং অর্ডারের উপরের দিকে ও থাকবে না, নিশ্চিত কিন্তু শেষের দিকে ওকে দরকার।” এই অনিশ্চয়তার মধ্যেই হাসি বলেছেন,”ধোনি নিজে যখন আত্মবিশ্বাস ফিরে পাবেন, তখনই খেলবেন। আশা করব, যতটা সময় লাগবে বলে মনে হচ্ছে, তার আগেই ধোনি ম্যাচের জন্য ফিট হয়ে যাবে।”

২০২০ সালের পর থেকেই শুধু আইপিএল খেলেন ধোনি। অবসর নিয়েছিলেন লকডাউনের মধ্যেই। ধোনির খেলা নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। কবে তিনি মাঠে নামবেন, এই নিয়েই উৎসাহী সমর্থকরা ।

Follow Us