IND vs SL Day 1 Scorecard: স্বাধীনতা দিবসে দেবদত্তের দুরন্ত সেঞ্চুরি, গলে চালকের আসনে ভারত!

Indian Cricket: গলে এই টেস্ট খেলা হবে ১৯ আগস্ট পর্যন্ত। এই টেস্ট সিরিজ যেহেতু ডব্লিউটিসি-র অন্তর্ভুক্ত, তাই ভারতকে দুটি টেস্টই জিততে হবে। নাহলে ডব্লিউটিসি ফাইনালের দৌড় থেকে অনেক পিছিয়ে পড়বে ভারত। তাই শ্রীলঙ্কাকে যত বড় ব্যবধানে ভারত হারাবে, ততই ডব্লিউটিসি ফাইনাল খেলার সুযোগ বাড়বে ভারতের কাছে।

IND vs SL Day 1 Scorecard: স্বাধীনতা দিবসে দেবদত্তের দুরন্ত সেঞ্চুরি, গলে চালকের আসনে ভারত!
সেঞ্চুরির পর দেবদত্ত পাদিক্কালImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Aug 15, 2026 | 7:18 PM

ভারত – ২৮৮/২ (দেবদত্ত ১৩১ নট আউট)

গল: ২০১৭ সালের পর আবার শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলতে গিয়েছে ভারত। সেখানেই গলে আজ প্রথম দিনে দুরন্ত সেঞ্চুরি করলেন দেবদত্ত পাদিক্কাল। ঘরোয়া ক্রিকেট, আইপিএল – দুই ফরম্যাটেই ভাল পারফরম্যান্সের ফল হিসেবে এই সফরে নেওয়া হয়েছিল তাঁকে। সেই বিশ্বাসের দাম রাখলেন দেবদত্ত। প্রথম টেস্টে তিন নম্বরে দুরন্ত সেঞ্চুরি করেছেন দেবদত্ত। ২ বছর আগে টেস্টে অভিষেক হলেও এই প্রথম সেঞ্চুরি পেলেন তিনি। এমনকি, স্বাধীনতা দিবসের দিনে তাঁর সেঞ্চুরির দৌলতেই প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিং করতে নামেন যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুল। ৩৭ বলে ৩২ রান করে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান যশস্বী। এরপরেই রাহুলের সঙ্গে বড় পার্টনারশিপ গড়া শুরু করেন দেবদত্ত। ১৫০ রানের বেশি পার্টনারশিপ হওয়ার পর রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন রাহুল। তাঁর ব্যক্তিগত স্কোর ৭৭। অধিনায়ক গিল ২৮ বলে ১৬ রান করে আউট হয়ে যান। দিন শেষে ভারতের স্কোর ২৮৮/২। ১৩১ রানে অপরাজিত দেবদত্ত। ৩৬ বলে ২৭ রান করে অপরাজিত ঋষভ পন্থ। তিন নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করলেন দেবদত্ত। ব্যাকফুট বা ফ্রন্টফুট – দুই দিকেই বেছে শট খেলেছেন তিনি। ৮১ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। এই সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বাধীনতা দিবসের দিন সেঞ্চুরি করা ক্রিকেটার হিসেবে প্রথম সেঞ্চুরি করেন তিনি। আবার ২০২৪ সালের পর টেস্টে তিন নম্বরে নেমেও সেঞ্চুরি করলেন তিনি। ২০২৪ সালে তিন নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল।

গলে এই টেস্ট খেলা হবে ১৯ আগস্ট পর্যন্ত। এই টেস্ট সিরিজ যেহেতু ডব্লিউটিসি-র অন্তর্ভুক্ত, তাই ভারতকে দুটি টেস্টই জিততে হবে। নাহলে ডব্লিউটিসি ফাইনালের দৌড় থেকে অনেক পিছিয়ে পড়বে ভারত। তাই শ্রীলঙ্কাকে যত বড় ব্যবধানে ভারত হারাবে, ততই ডব্লিউটিসি ফাইনাল খেলার সুযোগ বাড়বে ভারতের কাছে। বিরাট কোনও অঘটন না ঘটলে প্রথম ইনিংসে বড় রান করার পথে এগোচ্ছে ভারত। তবে দেবদত্ত ভারতের রান বৃদ্ধির দিকে কতটা অবদান দিতে পারেন, সেই দিকেই তাকিয়ে থাকবেন দর্শকরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us