AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Derby: ৩ সপ্তাহের মধ্যেই আবার মুখোমুখি ইস্ট-মোহন, জেনে নিন কলকাতা ডার্বির সূচি!

East Bengal vs Mohun Bagan: এর আগে ২৩ আগস্ট ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্ট-মোহন। সেই ম্যাচে মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। অতীতে শোনা গিয়েছিল, ২৯ আগস্ট ডার্বি হবে। কিন্তু তারপর কোনও কারণে এটি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে জানা গেল বড় ম্যাচের সময়।

Kolkata Derby: ৩ সপ্তাহের মধ্যেই আবার মুখোমুখি ইস্ট-মোহন, জেনে নিন কলকাতা ডার্বির সূচি!
ইস্টবেঙ্গল ও মোহনবাগানImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 02, 2026 | 7:04 PM
Share

কলকাতা: অবশেষে জানা গেল কলকাতা ডার্বির দিনক্ষণ। আগে থেকেই এই বিষয়ে জানা গিয়েছিল, খুব সম্ভবত বারাসত স্টেডিয়ামে হতে পারে কলকাতা লিগের ডার্বি ম্যাচ। কিন্তু নৈশালোকে আদৌ খেলা হবে কিনা, এই বিষয়ে একটা দ্বিধা ছিলই। অবশেষে আজ বুধবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জানানো হল কলকাতা ডার্বি কবে হবে।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, আগামী ৭ সেপ্টেম্বর, অর্থাৎ সোমবার হবে কলকাতা ডার্বির ম্যাচ। বিকেল ৫টা থেকে বারাসত স্টেডিয়ামেই হবে খেলা। আইএফএ সচিব আগেই বলেছিলেন, তাঁরা চেষ্টা করছেন যেন ৭ সেপ্টেম্বর ডার্বি আয়োজন করা যায়। এমনকি সেদিন ফ্লাডলাইটের নীচে ডার্বি আয়োজন করতে বদ্ধপরিকর ছিলেন তাঁরা। নোটিশে বলা হয়েছে, আগামী ৭ তারিখ খেলা বারাসাত স্টেডিয়ামে খেলবে দুই প্রধান। এই ম্যাচকে আর পিছোনো হবে না। সূচি অনুযায়ী সব ম্যাচ শুরু হবে। এমনকি প্রত্যেক দলকে নিজস্ব বল নিয়ে আসতে হবে। এবং সর্বোচ্চ ৫ জন খেলোয়াড়কে পরিবর্তন করা যাবে।

অতীতে শোনা গিয়েছিল, ২৯ আগস্ট ডার্বি হবে। কিন্তু তারপর কোনও কারণে এটি পিছিয়ে দেওয়া হয়। তারপর শোনা গিয়েছিল ৫ সেপ্টেম্বর ডার্বি হবে। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ার ফলে এই তারিখও পিছিয়ে দেওয়া হয়। ৬ সেপ্টেম্বরও হওয়ার কথা হয়েছিল কিন্তু সেটিও না হওয়ায় অবশেষে ৭ তারিখ হচ্ছে কলকাতা ডার্বি। এর আগে ২৩ আগস্ট ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্ট-মোহন। সেই ম্যাচে মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। তার মধ্যেই আবার ডার্বি এবং আবার এক দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় শহরের ক্রীড়াপ্রেমীরা।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা