AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Esha Singh: মনুর ব্যর্থতার দিনে শ্যুটিংয়ে পদক আনলেন ঈশা সিং, শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Asian Games 2026: এই ম্যাচে শুরু থেকেই দারুন ছন্দে ছিলেন ঈশা। প্রথম সিরিজে ৫টি শটেই হিট করেন তিনি। দ্বিতীয় সিরিজে ৪টি হিট করে ১০ শটের পরেও তিনি শীর্ষে ছিলেন। তবে এর পরের সিরিজে তাঁর হিট সংখ্যা হয় ৩। এর ফলেই একধাপ নিচে নেমে যান তিনি।

Esha Singh: মনুর ব্যর্থতার দিনে শ্যুটিংয়ে পদক আনলেন ঈশা সিং, শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ঈশা সিংImage Credit: PTI, X
| Updated on: Sep 28, 2026 | 2:23 PM
Share

আইচি-নাগোয়া : এশিয়ান গেমসে আবার পদক পেল ভারত। এবার মহিলাদের ২৫ মিটার শ্যুটিং ইভেন্টে ভারতকে রুপোর পদক এনে দিলেন ভারতের শ্যুটার ঈশা সিং। যদিও আবার হতাশ করলেন মনু ভাকের। দলগত ইভেন্টে চিনের কাছে হেরে ছিটকে যেতে হল ভারতকে। রাহি স্বর্ণবৎ ও মনু ভাকেরের জুটির ব্যর্থ হওয়ার ফলে পদক এল না ভারতের। রুপো জয়ের পর ইতিমধ্যেই ২১ বছর বয়সী ঈশাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রুপোর জন্য ঈশাকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি।

তাঁকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি এক্স-এ লেখেন, “অসংখ্য অভিনন্দন ! ঈশা সিংয়ের এই অনন্য কৃতিত্ব পুরো দেশের জন্য গর্বের মুহূর্ত। শ্যুটিং ফ্লোরে তাঁর ধৈর্য, একাগ্রতা আবার প্রমাণ করল আন্তর্জাতিক মঞ্চে তিনি কত ভাল প্রতিযোগী। আসন্ন প্রতিযোগিতাগুলিতেও তিনি যেন আরও সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন, সেই শুভকামনা রইল।” সোমবার এই রোমাঞ্চকর ফাইনালে চিনের শিয়াও জিয়ারুইশিয়ানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শ্যুট-অফে রুপো নিশ্চিত করেন এই ভারতীয় শ্যুটার। ফাইনালে ঈশা ৩৮ পয়েন্টে শেষ করেন। সমান ভাবেই ৩৮ পয়েন্ট পেয়ে সোনা জেতেন শিয়াও। উত্তর কোরিয়ার কিম-হিয়ং-সুক ৩৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পান।

এই ম্যাচে শুরু থেকেই দারুন ছন্দে ছিলেন ঈশা। প্রথম সিরিজে ৫টি শটেই হিট করেন তিনি। দ্বিতীয় সিরিজে ৪টি হিট করে ১০ শটের পরেও তিনি শীর্ষে ছিলেন। তবে এর পরের সিরিজে তাঁর হিট সংখ্যা হয় ৩। এর ফলেই একধাপ নিচে নেমে যান তিনি। শিয়াও ১৩ পয়েন্ট নিয়ে এগিয়ে যান। যদিও পরের সিরিজে আবার ৪টি হিট করে শিয়াও-র সঙ্গে ১৬ পয়েন্টে সমতা ফেরান তিনি। ২৫টি শটের পর ঈশা ও শিয়াও-র সঙ্গে কিমও ২০ পয়েন্ট নিয়ে সমান স্থানে অবস্থান করছিলেন। এরপর তিনি কিছুটা পিছিয়ে পড়লেও দুরন্ত প্রত্যাবর্তন করে রুপোর পদক নিশ্চিত করেন তিনি। ৪০ শটের পর শিয়াও ও কিমের পয়েন্ট ছিল ৩২ ও ঈশার পয়েন্ট ৩১। শেষ দিকে ঈশা ও কিমের লড়াই গোড়ায় শ্যুট-অফে। সেখানেই নির্ধারিত হয় রুপো ও ব্রোঞ্জের ভাগ্য। শেষ পর্যন্ত ঈশার হাতে ওঠে রুপোর পদক। এই পদকের ফলে এশিয়ান গেমসে ৩৯ নম্বর পদক পেল ভারত। এর মধ্যে ৪টি সোনা, ১৭টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ পেয়েছে ভারত।

Follow Us